মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১০ জানুয়ারী ২০২৫ ২৩ : ৪৭Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: মন খারাপের সময় দিনক্ষণ হয় না। কখনও কারণে, আবার কখনও অকারণেও মনের আকাশে মেঘ জমে। কিন্তু মন ভাল না থাকলে যে তার প্রভাব পড়ে দৈনন্দিন কাজকর্মেও। ঘন ঘন মুড সুইং-এর কারণ হতে পারে শরীরে হরমোনের ভারসান্যহীনতা, শারীরিকভাবে সক্রিয় না থাকা, অস্বাস্থ্যকর খাবার খাওয়া সহ আরও অনেক কারণ। তাই মন ভাল রাখার জন্য ডায়েট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কোন কোন খাবার খেলে মন ভাল থাকে জেনে নেওয়া যাক-
ডার্ক চকলেট আপনার ব্রেনে সেরোটোনিন ও এন্ডোরফিন হরমোনকে বেশি পরিমাণে নিঃসৃত হতে সাহায্য করে। তাছাড়া অ্যান্টিঅক্সিড্যান্ট ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ হওয়ায় স্ট্রেসকে সরিয়ে ব্রেনকে শান্ত রাখতে পারে। এক টুকরো ডার্ক চকলেট আপনার মনকে ভাল রাখতে যথেষ্ট।
সেরোটোনিন হরমোন হল এক ধরণের নিউরোট্রান্সমিটার যা আপনার মনকে নিয়ন্ত্রণ করে। কলায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি৬ যা এই সেরোটোনিন হরমোন তৈরিতে বড় ভূমিকা পালন করে। কলার ফাইবার ও প্রাকৃতিক মিষ্টির উপাদান চটজলদি এনার্জি ফিরিয়ে আনে। মন শান্ত হলে মুড সুইং হওয়ারও সম্ভাবনা কমে।
আমন্ড, ওয়ালনাটের মতো বাদাম এবং ফ্ল্যাক্স সিড ও চিয়া সিডের মতো বীজে রয়েছে প্রচুর পরিমাণে ভাল ফ্যাট ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এরা একসঙ্গে ব্রেনের স্বাস্থ্যকে ভাল রাখার পাশাপাশি ডিপ্রেশন, দুশ্চিন্তাকে সরিয়ে রেখে মন ভাল রাখে।
ওটস কার্বোহাইড্রেটের উৎস যা সেরোটোনিন হরমোন নিঃসৃত করতে পারে, ফলে ওটস খেলে সরাসরি এনার্জি শরীরে প্রবেশ করে। ব্রেকফাস্টে এক বাটি ওটস খেলে সারাদিন থাকে চনমনে।
যে কোনওও সবুজ শাকসব্জি ব্রেনে ডোপামিন তৈরি বাড়িয়ে দেয়। এই হরমোন মনের ইচ্ছে, ভাল লাগা সব ধরণের অনুভূতিকে নিয়ন্ত্রণ করে। শাকসবজি কম খেলে মেজাজ ঠিক রাখা মুশকিল হয়ে পড়ে।
ব্লু বেরি, স্ট্রবেরি, রাসবেরির মতো ফলে উপস্থিত অ্যান্টিঅক্সিড্যান্ট অক্সিডেটিভ স্ট্রেস ও ইনফ্ল্যামেশনের সঙ্গে লড়াই করে। এই অ্যান্টিঅক্সিড্যান্ট মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখে।
অ্যাভোকাডো একটু ব্যয় সাপেক্ষ ফল হলেও এতে রয়েছে প্রচুর গুণগুণ। অ্যাভোকাডোতে ভাল ফ্যাট ও ভিটামিন বি আছে যা ব্রেনের স্বাস্থ্যকে উন্নত করে। এতে উপস্থিত মনোস্যাচুরেটেড ফ্যাট মস্তিষ্কের কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয় ও ম্যাগনেসিয়াম স্ট্রেসকে দূরে রাখে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?