রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

How UP Gangster Evaded Arrested For 35 Years By Working As Home Guard

দেশ | পুলিশের ছদ্মবেশে লুকিয়ে ছিল অপরাধী! ভুল ভাঙতে সময় লাগল ৩৫ বছর

AD | ১০ জানুয়ারী ২০২৫ ২৩ : ৪৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: নাকের ডগায় রয়েছে গ্যাংস্টার অথচ তাঁকে খুঁজে পেতে ৩৫ বছর লেগে গেল উত্তরপ্রদেশ পুলিশের। আত্মীয় 'বিভীষণ' না হয়ে উঠলে হয়তো অবসরও সময় মতো নিয়ে নিতে পারতেন। কিন্তু ভাগ্য সহায় হল না। অবসরের তিন বছরের আগেই পুলিশের জালে ধরা পড়লেন কুখ্যাত গ্যাংস্টার।

১৯৮৪ থেকে '৮৯ নিজের কুকর্মের জন্য পুলিশের খাতায় নাম লিখিয়েছিলেন নাকড়ু যাদব। খুন, ডাকাতি, রাহাজানি সবকিছুতেই সিদ্ধহস্ত ছিলেন। গ্যাংস্টার আইনে তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছিল। আচমকাই এক দিন পুলিশের ব়্যাডার থেকে উবে যান নাকড়ু। কয়েকমাস পরে নতুন নাম নিয়ে ভুয়ো নথি বানিয়ে ফের হাজির হন উত্তরপ্রদেশে। ১৯৮৯ সালে হোমগার্ডের চাকরিও জুটিয়ে ফেলেন।  অবশেষে অবসরের তিন বছর আগে পুলিশের জালে ধরা পড়লেন কুখ্যাত গাংস্টার নাকড়ু।

পুলিশ সূত্রে খবর, চাকরি পেতে অষ্টম পাশের শংসাপত্র পেশ করেছিলেন নাকড়ু। কিন্তু তিনি পড়াশোনা করেছেন চতুর্থ শ্রেণি পর্যন্ত। নন্দলাল যাদব নামে পুলিশের হোমগার্ড পদে কাজ জুটিয়ে ফেলেন তিনি। ১৯৯২ সালে স্থানীয় পুলিশ নাকড়ুর ক্যারেক্টার সার্টিফিকেটে সই করে তাঁকে ছাড়পত্র দেয়। এর পর সে মেহনগর থানায় হোমগার্ডের কাজ শুরু করেন। প্রায় ৩৫ বছর এভাবে চলছিল বাধ সাধল নাকড়ুর ভাইপো। কাকার পরিচয় সম্পর্কে পুলিশকে খবর দেয় সে এবং এ-ও জানায় যে, ভুয়ো পরিচয়ে চাকরি পেয়েছে তাঁর কাকা। এর পরেই গত ডিসেম্বর মাসে পুলিশের জালে ধরা পড়ে যান নাকড়ু। 

আজমগড়ের পুলিশ সুপার হেমরাজ মিনা জানিয়েছেন, নাকড়ুর বিরুদ্ধে রানি কি সরাই পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছে। কীভাবে এত বছর পুলিশের চোখে ধুলো দিয়ে পুলিশেই কাজ করে গেলেন তিনি, তা খতিয়ে দেখা হচ্ছে।  যে সকল আধিকারিকরা তাঁর ক্যারেক্টার সার্টিফিকেটে সই করেছিলেন তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া