মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | প্রেমিকা হয়ে গেল সৎ মা! ছেলের সামনেই ফুলসজ্জা কাটালেন বাবা, মনের দুঃখে কঠিন সিদ্ধান্ত যুবকের

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১০ জানুয়ারী ২০২৫ ২৩ : ৪৩Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: বাড়িতে বাজছে সানাই। চারিদিকে সাজো সাজো রব। একে একে আসতে শুরু করেছেন অতিথিরাও। পাত্র-পাত্রী উভয়ের বাড়িতেই চলছে বেশ তোড়জোড়। কিন্তু আচমকা ঘটে গেল এক দুর্ঘটনা। মনের দুঃখে ঘর ছাড়লেন যুবক। আনন্দের মাঝে কী এমন হল? 

আসলে বাবাই নাকি ছেলের জীবন নষ্ট করে দিয়েছেন! ছেলের হবু বউকে বিয়ে করে বসেন বাবা। শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবেই মহারাষ্ট্রের নাসিকে ঘটেছে এমন ঘটনা। যা ছড়িয়ে পড়তেই চারিদিকে বেশ চর্চা শুরু হয়েছে। যে তরুণীকে যুবক জীবনসঙ্গী করবেন ভেবেছিলেন বিয়ের মাত্র কয়েকদিন আগে তিনিই সৎ মা হয়ে বাড়িতে আসেন! যা দেখে মানসিকভাবে ভেঙে পড়েন। এরপরই সবকিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে যান তিনি। 

স্থানীয় সূত্রের খবর, বেশ অনেকদিন মাকে হারিয়েছেন যুবক। তারপর থেকে বাবা ও ছেলে একসঙ্গে থাকতেন। কিছুদিন আগে ছেলের বিয়ের জন্য পাত্রী খুঁজতে শুরু করেন প্রৌঢ়। এক তরুণীর সঙ্গে বিয়ের ঠিকও হয় যুবকের। পাত্র-পাত্রী উভয়েই একে অপরকে পছন্দ করেন। এরপরই দুই পরিবারের তরফে বিয়ের প্রস্তুতি শুরু হয়। আর এরই মাঝেই ছেলের সুখের জীবনে বাধা হয়ে আসেন বাবা। 

ছেলে যখন জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন, তখনই হবু বউমাকে মন দিয়ে ফেলেন প্রৌঢ়। ধীরে ধীরে সেই তরুণীর প্রতি আকৃষ্ট হতে থাকেন তিনি। এমনকি ওই তরুণীও তাঁর হবু শ্বশুরকে পছন্দ করেন। এই পরিস্থিতিতে ছেলের বিয়ের কয়েকদিন আগে ওই তরুণীকে পালিয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন প্রৌঢ়। 

বাবার কীর্তি দেখে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন যুবক। বর্তমানে তিনি বাবার সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন। বাড়ি থেকে আলাদা থাকতে শুরু করেছেন। আর এই ঘটনা নিয়ে যে গোটা এলাকায় বেশ চর্চা শুরু হয়েছে তা বলাই বাহুল্য!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া