সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১০ জানুয়ারী ২০২৫ ২২ : ৪৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের নানা প্রান্তে হরেক রকমের নিয়ম রয়েছে। তার কিছু নিয়ম শুনলে আঁতকে ওঠেন মানুষ, অনেক নিয়ম শুনলে হেসে কুটোপাটি অবস্থা হয়। কিন্তু এমন এক নিয়ম সম্প্রতি প্রকাশ্যে এসেছে, যা শুনে হতবাক। বুঝতেই পারছেন না হাসবেন না কাঁদবেন।
কী সেই নিয়ম জানেন? বিশ্বের এই শহরে নাকি আর বলা যাবে না ‘শরীর খারাপ’। এককথায় বলা যায়, দক্ষিণ ইতালির ক্যালাব্রিয়ার মনোরম শহর বেলকাস্ত্রোতে অসুস্থ হওয়া সরকারি ভাবে নিষিদ্ধ।
সেখানকার মেয়র আন্তোনিও টর্চিয়া এই নয়া নিয়ম চালু করেছেন। তিনি বাসিন্দাদের বলছেন অসুস্থ না হতে, অন্তত এমন অসুস্থ, যেটার জন্য কোনও চিকিৎসার প্রয়োজন নেই। নিয়ম শুনে তো চমকে গিয়েছেন বিশ্ববাসী। এ কেমন নিয়ম! সুস্থ, অসুস্থ হওয়া বা না হওয়া কারও হাতে আছে নাকি! প্রশ্ন তুলছেন তাঁরা। কেউ কেউ বলছেন, এই নিয়মের পিছনে যুক্তি কী?
আন্তর্জাতিক সংবাদ সংস্থা বলছে, সেখানকার স্বাস্থ্য ব্যবস্থার কথা ভেবেই নাকি এই সিদ্ধআন্ত নিয়েছেন মেয়র। ১৩০০ বাসিন্দার বেলকাস্ত্রোর বেশিরভাগ মানুষই নাকি অসুস্থ কিংবা বয়স্ক। অন্যদিকে শহরের একমাত্র স্বাস্থ্য কেন্দ্রটি প্রায়শই বন্ধ থাকে এবং ছুটির দিন, জরুরী অবস্থা কিংবা রাত্রিবেলা চিকিৎসা পরিষেবা দেওয়া প্রায় অসম্ভব। নিকটতম স্বাস্থ্যকেন্দ্র ওই এলাকা থেকে বহু দূরে।
পরিস্থিতি বিচারেই তিনি আপাতত কাউকে অসুস্থ না হতে নিষেধ করেছেন। ভ্রমণ, খেলাধুলা বা ঝুঁকিপূর্ণ আচরণে জড়িত হওয়া থেকে বিরত থাকতে বলেছেন। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পুরোদমে কাজ শুরু না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে জানা গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?