রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সিভিল সার্ভিসের প্রশিক্ষণে তিনিই সেরা, কুম্ভ মেলার এই সাধু আজীবন মৌনী, খান দিনে ১০ কাপ চা

Kaushik Roy | ১০ জানুয়ারী ২০২৫ ২১ : ২২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের এক চা বিক্রেতা থেকে বর্তমানে সন্ন্যাস জীবন ধারণ করেছেন দীনেশ স্বরূপ ব্রহ্মচারী নামে এক ব্যক্তি। তবে লোকসমাজে তিনি পরিচিত ‘চা-ওয়ালা বাবা’ নামে। সন্ন্যাস জীবন ধারণ করলেও চা ওয়ালা বাবা তাঁরা আরও এক সমাজসেবা মূলক কাজের জন্য পরিচিত। গত ৪০ বছর ধরে টানা সিভিল সার্ভিস প্রার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে আসছেন তিনি। তাঁর সিভিল সার্ভিস প্রশিক্ষণেও রয়েছে বড়সড় চমক। শিক্ষকতাকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন চা-ওয়ালা বাবা। সন্ন্যাস নেওয়ার পর তিনি প্রতিজ্ঞা করেছিলেন মৌনব্রত পালন করার। সেই প্রতিজ্ঞাকে অক্ষুণ্ন রেখেই সিভিল সার্ভিসের কোচিং করিয়ে আসছেন তিনি। 

 

পাশাপাশি, তিনি জীবনযাপন করেন শুধুমাত্র তরল খাবার খেয়ে। দিনে মাত্র ১০ কাপ চা পান করেই জীবন কেটে যায় তাঁর। জানা গিয়েছে, চা-ওয়ালা বাবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং যাবতীয় সামগ্রী বুঝিয়ে দেন ছাত্রছাত্রীদের। বর্তমানে প্রয়াগরাজের মহা কুম্ভ মেলায় গিয়েছেন তিনি। সেখান থেকেই চাকরি প্রার্থীদের পড়িয়ে যাচ্ছেন। সবটাই তিনি করছেন বিনামূল্যে। রাজেশ সিং নামে এক ব্যক্তি চা ওয়ালা বাবার সঙ্গে রয়েছেন প্রায় চার থেকে পাঁচ বছর ধরে।

 

তিনি জানান, মহারাজজি কথা বলেন না, তবে তাঁর বার্তা আমরা লেখা বা ইশারার মাধ্যমে বুঝে নিতে পারি। বাবার মৌন থাকার কারণ নিজের শক্তি সঞ্চয় করা, যা তিনি অন্যদের মঙ্গলে কাজে লাগান। তবে তিনি নীরব থাকলেও কাজে কোনও বাধা সৃষ্টি হয় না। যোগাযোগ করতে হলে তাঁর লেখাই যথেষ্ট। প্রসঙ্গত, বর্তমানে প্রয়াগরাজে কুম্ভমেলা অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। লক্ষ লক্ষ তীর্থযাত্রী ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করার জন্য মেলায় আসবেন। সেই কারণেই মেলায় এসেছেন চা ওয়ালা বাবা। তবে বিরাট মেলার মাঝেও নিজের কর্তব্য পালন করতে ভোলেননি তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া