রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Income tax officers found 3 crocodiles during the raid at former BJP MLA's house in Madhya Pradesh

দেশ | টাকার পাহাড় সঙ্গে তিনটি জ্যান্ত কুমির! প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে হানা দিয়ে হতভম্ব আয়কর আধিকারিকরা

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১০ জানুয়ারী ২০২৫ ২০ : ১৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ঘরে রাশি রাশি টাকা। সোনা এবং রুপোর গয়না। বেশ কয়েকটি বিদেশি গাড়ি। এর সঙ্গে তিনটি জ্যান্ত কুমির! মধ্যপ্রদেশে প্রাক্তন বিজেপি বিধায়ক হরবংশ সিংহ রাঠৌরের বাড়িতে হানা দিতে গিয়ে হতভম্ব আয়কর আধিকারিকরা। হরবংশের পাশাপাশি তাঁর ব্যবসায়িক বন্ধু তথা প্রাক্তন কাউন্সিলর রাজেশ কেশরওয়ানির বাড়িতে এদিন হানা দেয় আয়কর দপ্তর। বিধায়কের বাড়িতে ওই কুমিরগুলি কী উদ্দেশে রাখা ছিল? পোষার শখ না অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আয়কর দপ্তর সূত্রে খবর, হরবংশ এবং রাজেশের বিরুদ্ধে মোট ১৫৫ কোটি কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। দু'জনে এক সঙ্গে বিড়ির ব্যবসা করেন। একা রাজেশের বিরুদ্ধে ১৪০ কোটি কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। তাঁর বাড়ি থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছেন আয়কর আধিকারিকরা। প্রাক্তন বিধায়কের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩ কোটি টাকা নগদ। বিপুল সোনা এবং রুপোর গয়নার পাশাপাশি বেশ কয়েকটি বিদেশি সংস্থার গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। বাড়ির আশেপাশে তল্লাশি চালানোর সময় একটি পুকুর নজরে পড়ে তদন্তকারীদের। সেই পুকুরের পাড়ে তিনটি কুমিরকে দেখে আঁতকে ওঠেন আধিকারিকরা। খোঁজ নিয়ে জানা যায়, কুমিরগুলি বিধায়কের নিজের। এর পরে খবর দেওয়া হয় বনদপ্তরকে। 

কেশওয়ানির বাড়ি থেকেও বেশ কয়েকটি বেনামী বিদেশী গাড়ি হদিশ মিলেছে। কোনওটিই কেশওয়ানি বা তাঁর পরিবারের কারও নামে নথিভুক্ত করা ছিল না। হরবংশ সাগর এলাকার একজন ব্যবসায়ী। ২০১৩ সালে সেখান থেকেই বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন। তাঁর বাবা হরনাম সিং রাঠৌর মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রীও ছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া