রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দুয়ারে এবার লা নিনা, শীত নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস

Sumit | ১০ জানুয়ারী ২০২৫ ১৯ : ৪০Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: খাতায় কলমে এসে গিয়েছে লা নিনা। বেশ কয়েক মাসের অপেক্ষার পর প্রশান্ত মহাসাগরের পরিস্থিতি যেভাবে তৈরি হয়েছে তাতে বলাই যায় এবার ঘর করতে চলে এসেছে লা নিনা। তবে লা নিনার ফলে কতটা প্রভাবিত হতে পারে শীত। হাওয়া অফিস বলছে, লা নিনা আসতে অনেকটা বেশি সময় নিয়েছে। গত বছর থেকেই নিজের রাস্তা তৈরি করছিল না নিনা। এবার সে গতি পেয়ে নিজের জায়গায় এসেছে।


লা নিনার ফলে এবার প্রভাব পড়তে পারে শীতের পরিবেশেও। ফলে শীতের শেষদিকে নিজের কাজ শুরু করবে লা নিনা। শীতের পথে সে বাধা তৈরি করবে কিনা তা নিয়ে এখনও কোনও স্পষ্ট মত দেখা যায়নি। তবে লা নিনা যে এবার ফের নতুন করে চিন্তা তৈরি করবে সেটা স্পষ্ট।


চলতি বছর তীব্র ঠাণ্ডার জন্য প্রস্তুতি নিচ্ছে কাশ্মীর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এবার শীতকাল জুড়ে কাশ্মীরে প্রায় প্রতিদিনই ভারী তুষারপাত এবং শূন্যের নিচে তাপমাত্রা লক্ষ্য করা যাবে। এর মূল কারণ হিসেবে জানানো হয়েছে লা নিনার প্রভাব। কেন্দ্রীয় প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেলে এটি বায়ুমণ্ডলের চলাচল পদ্ধতিকে ব্যাহত করে যা কিনা বিশ্বব্যাপী আবহাওয়ার পরিবর্তন আনে। তখনই সৃষ্টি হয় লা নিনার।

 


লা নিনার প্রভাব শীতকালে আরও বাড়বে। এর আগেও লা নিনা কাশ্মীরে উল্লেখযোগ্য তুষারপাত নিয়ে এসেছে। এই বছর এর প্রভাব আরও তীব্র হবে’। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, জম্মু, কাশ্মীর এবং লাদাখ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত এবং  কম তাপমাত্রা দেখা যেতে পারে। নভেম্বর মাসেই তিনবার তুষারপাত হয়েছে কাশ্মীরে। ফলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। রাতের তাপমাত্রা নিয়মিতভাবে শূন্য থেকে মাইনাস পাঁচের মধ্যে রয়েছে। গত কয়েক বছর ধরে কাশ্মীরে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।

 


এই বছরের শীতকে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলেই মনে করছে। লা নিনার প্রভাবে তুষারপাত এবং হিমশীতল আবহাওয়া কাশ্মীরকে আবারও তুষার ভূমিতে পরিণত করবে বলে জানানো হয়েছে। গত বছর, এল নিনোর প্রভাবে তুলনায় তাপমাত্রা বেড়েছিল কাশ্মীরে এবং স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি দেখা গিয়েছিল। তবে এই বছর লা নিনার প্রত্যাবর্তনের ফলে কাশ্মীর ফের টানবে পর্যটকদের। অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের কাছে স্বাভাবিক জনজীবন পালন করা কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠবে। ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবহণ এবং জরুরি পরিষেবাও।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া