রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১০ জানুয়ারী ২০২৫ ১৯ : ০৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: কর্মীদের সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করার পরামর্শ দিয়ে কটাক্ষের মুখে পড়েছেন বহুজাতিক সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)-র চেয়ারম্যান এস এন সুব্রহ্মণ্যন। কর্মীদের রবিবারেও কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে ৫১ কোটি টাকা বেতন পেয়েছেন। যা এলঅ্যান্ডটি-র একজন মধ্যবেতনের কর্মীর ৫৩৪ গুণ।
ওই প্রতিবেদনে জানানো হয়েছে, গত অর্থবর্ষে সুব্রহ্মণ্যনের বেতন ছিল ৩.৬ কোটি টাকা। অন্যান্য বরাদ্দ বাবদ আরও ১.৬৭ কোটি টাকা। কমিশন বাবদ পেয়েছেন ৩৫.২৮ কোটি টাকা। অবসরকালীন বরাদ্দ বাবদ সাড়ে ১০ কোটি টাকা। মোট ৫১ কোটি টাকা। অপর দিকে, গত অর্থবর্ষে একজন এলঅ্যান্ডটি কর্মীর গড় বেতন ছিল ৯.৫৫ লক্ষ টাকা।
কয়েকদিন আগে একটি ভার্চুয়াল সাক্ষাৎকারে সুব্রহ্মণ্যন বলেন, ''আমার আফশোস, আমি কর্মীদের দিয়ে রবিবার কাজ করাতে পারি না। যদিও তা করাতে পারি আমার চেয়ে খুশি কেউ হবে না। কারণ আমি নিজেও রবিবার কাজ করি।'' তিনি আরও বলেন, ''বাড়িতে বসে থেকে কী করবেন? কতক্ষণ স্ত্রীয়ের মুখের দিকে চেয়ে বসে থাকবেন? অফিসে আসুন কাজ শুরু করে দিন।'' এমনকি তিনি পরামর্শ দেন সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করার জন্য। এই মন্তব্যের পরেই তাঁকে নফোসিস কর্তা এন আর নারায়ণমূর্তির সঙ্গে তুলনা করা শুরু হয়। নারায়ণমূর্তিও কর্মীদের ৭০ ঘণ্টা কাজের কথা বলে কটাক্ষের মুখে পড়েছিলেন।
সুব্রহ্মণ্যনের ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছেন কেন স্বল্প বেতনের কর্মীরা সিইও-দের মতো বেশি সময়ে কাজ করবেন। একজন লিখেছেন, চিনের সঙ্গে প্রতিযোগিতা করার কোনও ইচ্ছে নেই। তাদের সেরা হতে দিন। এমন কিছু পার্থক্য তৈরি হবে না। আমি আমার সীমিত সময়টুকু পরিবারে সঙ্গে, আমার প্রিয়জনের সঙ্গে কাটাতে চাই।'' অন্য একজন লিখেছেন, ''এই জন্যই ভারতে সরকারি চাকরির এত চাহিদা। বেসরকারি সংস্থাগুলি কর্মীদের শুধু শোষণ করতে পারে।'' কর্মীদের পাশে দাঁড়িয় সুব্রহ্মণ্যনের মন্তব্যের সমালোচনা করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা এবং অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
সুব্রহ্মণ্যনের ৯০ ঘণ্টা কাজের নিদান দেওয়ার মন্তব্যকে ঘিরে হওয়া সমালোচনার প্রতিক্রিয়া জানিয়েছে এলঅ্যান্ডটি। চেয়ারম্যানের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সংস্থাটি জানিয়েছে, দেশের বিকাশের জন্য অসাধারণ প্রচেষ্টার প্রয়োজন এবং বিশেষ করে একটি জাতির উন্নয়নের জন্য বর্তমান সময়ে কর্মীদের আরও বেশি শ্রম দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?