মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১০ জানুয়ারী ২০২৫ ১৮ : ৫৪Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেওয়ার জন্যই প্রয়োজন ডিটক্সিফিকেশনের। হরমোনের ভারসাম্য বজায় রাখা, ঘুমের উন্নতি, হজম ক্ষমতা ও রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর ডিটক্সিফিকেশনে সাহায্য করে ডিটক্স পানীয়। সঙ্গে বাড়ায় ত্বকের জেল্লাও। তারকারদের জেল্লাদার ত্বকের রহস্যের পিছনেও রয়েছে বিভিন্ন ধরনের ডিটক্স ওয়াটার। কারণ শুধু রূপচর্চা নয়, ত্বকের যত্নে রোজ বেশ কিছু পানীয়র উপর ভরসা করেন আলিয়া ভাট, কিয়ারা আডবাণীদের মতো নায়িকারা। তাহলে তাঁদের মতো ঝলমলে ত্বক পেতে রোজ সকালে কোন কোন পানীয়তে চুমুক দেবেন, জেনে নেওয়া যাক-
এক কাপ পালং শাক, আধ কাপ ধনেপাতা, দুই থেকে তিন আঁটি পার্সলে এবং একটি আমলকি নিন। সব পাতা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মিক্সারে ভাল করে ব্লেন্ড করুন। থকথকে একটি মিশ্রণ তৈরি হবে। গ্লাসে সেটি ছেঁকে নিন। রোজ সকালে খালি পেটে এই পানীয়ের সঙ্গে এক চিমটে নুন ও পাতিলেবুর রস মিশিয়ে খেয়ে খাওয়ার অভ্যাস করুন। শরীর থেকে টক্সিন বের করে হাইড্রেট করে এই পানীয়।তাই ত্বকও থাকে উজ্জ্বল ও দাগহীন। এই পানীয় দিয়েই ত্বকের বয়স থমকে যাবে, ফিরবে উজ্জ্বলতা।
আধ চা চামচ হলুদ গুঁড়ো ২৫০ মিলি জল, অর্ধেক লেবুর রস, এক চিমটে গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশ্রণ তৈরি করুন। চাইলে এর সঙ্গে ১ চা চামচ মধু মেশাতে পারেন। ওজন কমাতে লেবু, মধুর মিশ্রণ খুব উপকারী। আর সেই মিশ্রণে কাঁচা হলুদ মিশিয়ে নিতে পারলে আরও ভাল কাজ দেয়। শরীরে জমে থাকা টক্সিন দূর করতে এই পানীয় উপকারী। জেল্লা ফেরে ত্বকে।
হজমের সমস্যা নিয়ন্ত্রণে শসা দারুণ কাজ করে। সেই সঙ্গে খেয়াল রাখে ত্বকেরও। শশার অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান ত্বকের যাবতীয় টক্সিন বার করে দেয়। শরীর আর্দ্র রাখার পাশাপাশি ব্রণর সমস্যা কমাতেও শসা দারুণ কাজ করে। একটা শসার সঙ্গে তরমুজ আর তুলসি পাতা মিশিয়ে রস বানিয়ে খেলে আরও বেশি উপকার পাবেন। তুলসি ত্বকের প্রদাহজনিত সমস্যায় দারুণ উপকারী।
কাচের বোতলে আগে থেকে কেটে রাখা বিট, গোটা আপেলের টুকরো দিন। এতে আগের দিন রাতে ভিজিয়ে রাখা চিয়া সিড দিন। সঙ্গে দুটো বড় দারচিনির কাঠি দিয়ে সম্পূর্ণ বোতলটি জল দিয়ে ভরে দিন।কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার পর এই ডিটক্স জলে চুমুক দিন। ব্রেকফাস্টের পর এই পানীয় পান করতে পারেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?