রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১০ জানুয়ারী ২০২৫ ১৮ : ৩৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভে এবার নজর কাড়ছেন রাবড়ি বাবা। আদতে তিনি শ্রী পঞ্চায়েতি আখড়া মহানির্বাণীর শ্রী মহন্ত। সকালে উঠে নিজে হাতেই রাবড়ি তৈরি করে মহন্ত। তারপর আশীর্বাদ হিসাবে কুম্ভে আসা ভক্তদের তা বিলিও করেন নিজেই। এমন মিষ্টি আশীর্বাদ পেয়ে বেজায় খুশি ভক্তকুল।
রাত দু'টোর ঘুম থেকে উঠে স্নান, যোগব্য়ায়াম, ধ্যানের পর রাত আড়াইটের সময় রাবড়ি তৈরি শুরু করেন এই সাধু। তারপর ভোগ হিসাবে সেই রাবড়ি ঈশ্বরকে নিবেদন করেন। সকাল আটটা বাজলেই ভক্তদের জন্য আশীর্বাদ রূপে শুরু হয় সেই রাবড়ি বিলি। রাত নটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এই রাবড়ি তৈরি ও বিলির প্রক্রিয়া জারি থাকে। নিজে হাতেই সব করেন রাবড়ি বাবা।
কেন এমন ভাবনা সাধুর? রাবড়ি বাবা বলেন, "কোনও বাড়তি প্রচারের জন্য নয়, বরং আত্মাকে পরমেশ্বরের সঙ্গে এবং পরমেশ্বরকে চূড়ান্ত সিংহাসনের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যেই আমার এই উদ্য়োগ।" সাধুর দাবি, ২০১৯ সালে থেকেই রাবড়ি বিলির ধারনাটি তাঁর বিবেচনায় ছিল। সেই সয়য় প্রায় মাস দেড়েক ভক্তদের মিষ্টি বিতরণ করেছিলেন সাধু, যা বহু মানুষের হৃদয় জয় করেছিল। সেই অভিজ্ঞতার পর আনন্দের সঙ্গে রাবড়ি বিলির সিদ্ধান্ত নেন ওই সাধু। যা করছেন এবারের কুম্ভ মেলাতেও।
কুম্ভে হাজির মহন্তের মতে, এটি কোনও প্রচার স্টান্ট নয়। বরং দেবী মহাকালীর আশীর্বাদে অনুপ্রাণিত একটি ঐশ্বরিক কাজ। মহাকুম্ভে উপস্থিত সকলকে উষ্ণ আমন্ত্রণ জানিয়ে রাবড়ি বাবা জানান যে, তাঁর তৈরি রাবড়ির মিষ্টি স্বাদ গ্রহণের জন্য সকলকে স্বাগত। রাবড়ি বাবার কথায়, "হাজার হাজার মানুষ এই রাবড়ির স্বাদ গ্রহণ করছে। আমার মাথায় এই ধারনাটি ২০১৯ সালে এসেছিল। মানুষের আশীর্বাদে আমি শ্রী পঞ্চায়েতি আখড়া মহানির্বাণীর শ্রী মহন্ত হয়েছি। এই রাবড়ি প্রথমে কপিল মুনি, দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করা হয় এবং তারপর জনগণের মধ্যে বিতরণ করা হয়। এটি কেবল মানুষের সেবার জন্য, কোনও প্রচাররের জন্য নয়।"
এর আগে, উত্তরপ্রদেশের প্রতাপগড়ের একজন চা বিক্রেতা দীনেশ স্বরূপ ব্রহ্মচারী ওরফে "চা-ই ওয়ালা বাবা" মহাকুম্ভে পরিচিতি পেয়েছিলেন। যিনি গত ৪০ বছর ধরে সিভিল সার্ভিস প্রার্থীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে আসছেন। দীনেশ স্বরূপ ব্রহ্মচারী কোনও কথা বলেন না এবং খাবার খাওয়া থেকেও বিরত থাকেন। এই সাধু প্রতিদিন কেবল দশ কাপ চা খেয়ে বেঁচে থাকবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের পথ দেখান।
১২ বছর পর মহাকুম্ভ উদযাপিত হচ্ছে। প্রায় ৪৫ কোটিরও বেশি ভক্ত এবার মহাকুম্ভে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। মকর সংক্রান্তিতে কুম্ভ চলাকালীন, গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে ভক্তরা পবিত্র স্নান করার জন্য সমবেত হবেন। মহাকুম্ভ শেষ হবে আগামী ২৬ ফেব্রুয়ারি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?