রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

bomb threat in delhi schools, accused detained

দেশ | রাজধানীতে একাধিক স্কুলে হুমকি মেল, অবশেষে পুলিশের জালে অভিযুক্ত, বিস্তারিত জানলে ভিরমি খাবেন

Rajat Bose | ১০ জানুয়ারী ২০২৫ ১৮ : ১৫Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ গত কয়েক মাসে একাধিকবার দিল্লির বহু স্কুলে বোমাতঙ্কের ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশি তল্লাশি বা বম্ব স্কোয়াড এলেও কিচ্ছুটি পাওয়া যায়নি। গত সপ্তাহেও একই ঘটনা ঘটেছিল দিল্লির বহু স্কুলে। হুমকি মেলে বলা হয়েছিল বোমা রাখা আছে স্কুলে। কিন্তু তল্লাশিতে কিছুই মেলেনি। 


বারবার একই ঘটনা ঘটতে থাকায় দিল্লি পুলিশ তদন্ত জারি রেখেছিল। 


জানা গেছে, একসঙ্গে ২৩ টি স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেল এসেছিল। তদন্ত জারি রেখেছিল পুলিশ। অবশেষে অভিযুক্তকে খুঁজে পেয়েছে পুলিশ।


জানা গেছে অভিযুক্ত দ্বাদশ শ্রেণির ছাত্র। তাকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে ওই পড়ুয়া জানিয়েছে, ছ’বার সে হুমকি মেল পাঠিয়েছিল। প্রত্যেক বার দু’টি বা তিনটি করে স্কুল বেছে সেই স্কুলগুলিতে হুমকি মেল পাঠাত সে। যাতে কারও সন্দেহ না হয়। এইভাবে অন্তত ২৩ স্কুলে হুমকি মেল পাঠিয়েছিল সে। শেষে নিজের স্কুলেও হুমকি মেল পাঠিয়েছিল। জিজ্ঞাসাবাদে ওই ছাত্র জানিয়েছে, স্কুলের পরীক্ষা বাতিলের জন্যই এই ছক করেছিল সে। তবে এই প্রথম নয়, এর আগেও ঠিক একই কারণে স্কুলে হুমকি মেল পাঠানোর ঘটনা সামনে এসেছে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া