শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

businessman gets whopping electricity bill

দেশ | বিদ্যুতের বিল এসেছে ২১০ কোটি টাকারও বেশি!‌ টাকার অঙ্ক দেখে জ্ঞান হারালেন ব্যবসায়ী

Rajat Bose | ১০ জানুয়ারী ২০২৫ ১৭ : ৪৩Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ যে ব্যক্তি বিদ্যুতের বিল দেন মাসে আড়াই হাজার টাকা। তার কাছেই ইলেকট্রিক অফিস বিদ্যুৎ বিল পাঠিয়ে দিল ২০০ কোটি টাকারও বেশি‌!‌ শুনতে অবাক লাগলেও সত্যি। ঘটনাটি ঘটেছে হিমাচলপ্রদেশের হামিরপুরে। 


স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির নাম ললিত ধীমান। ছোটখাটো ব্যবসা রয়েছে তাঁর। হামিরপুরের যতন গ্রামের বাসিন্দা। ওই ব্যবসায়ী জানিয়েছেন, প্রতি মাসে তিনি দু’হাজার থেকে আড়াই হাজার টাকা বিদ্যুতের বিল দেন। কোনও কোনও মাসে তারও কম। কিন্তু গত ডিসেম্বরে তাঁর কাছে বিদ্যুতের বিল এসেছে ২০০ কোটি টাকারও বেশি। বিলের অঙ্ক দেখে রীতিমতো জ্ঞান হারান তিনি। এরপরই ওই বিল তিনি পড়শিদের দেখান। পড়শিরাও জানিয়েছেন, বিলে টাকার পরিমাণ দেখে তাঁরাও রীতিমতো চমকে গিয়েছিলেন। ললিতকে তাঁরা জানান, বিলে টাকার পরিমাণ ২০০ কোটির বেশি। এই কথা শুনে প্রায় অজ্ঞান হতে বসেছিলেন ললিত। বিল ছিল ২১০ কোটি ৪২ লক্ষ ৮ হাজার ৪০৫ টাকার।


এরপরই বিদ্যুৎ দপ্তরে যান ললিত। তাঁদের গোটা বিষয়টি জানান। এরপর বিদ্যুৎ দপ্তর থেকে তাঁকে জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই সমস্যা হয়েছে। তার পর সেই বিলে টাকার পরিমাণ শুধরে ৪ হাজার ৪৭ টাকা করা হয়।


প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে গুজরাটের ভালসাদেও একই ঘটনা ঘটেছিল। এক দর্জির কাছে বিদ্যুতের বিল এসেছিল ৮৬ লক্ষ ৪১ হাজার টাকার। তারপর তা কমে দাঁড়িয়েছিল ১ হাজার ৫৪০ টাকায়। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া