রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১০ জানুয়ারী ২০২৫ ১৬ : ৫১Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশে ভয়াবহ কাণ্ড। মেরঠে একই পরিবারের পাঁচ জনের রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য। বৃহস্পতিবার রাতে দেহগুলি উদ্ধার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। ঘটনাটি ঘটেছে মেরঠের লিসাদি গেট থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাড়িটি বাইরে থেকে তালাবন্ধ ছিল। পরিবারের সদস্যদেরও খোঁজ মিলছিল না বুধবার থেকে। সন্দেহজনক কিছু ঘটেছে ভেবে আত্মীয়রা পুলিশে খবর দেন। বৃহস্পতিবার পুলিশ এসে তালাবন্ধ বাড়িতে ঢুকতে না পেরে ছাদ দিয়ে ভিতরে ঢোকে। ঘরে ঢুকতেই পুলিশকর্মীদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। দেখা যায় মেঝেতে নিথর অবস্থায় পড়ে রয়েছে বাড়ির মালিক মঈন ও তাঁর স্ত্রী আসমার দেহ। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বক্স খাটের ভিতর থেকে উদ্ধার হয় তাঁদের তিন মেয়ে আফসা (৮) আজিজা (৪) এবং আদিবার (১) দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, পাঁচজনকেই খুন করা হয়েছে। পুরনো কোনও শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড কিনা খতিয়ে দেখছে পুলিশ।
তদন্তকারীদের মতে কোনও পরিচিত এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের একজনের পা বিছানার চাদর দিয়ে বাঁধা ছিল। পুলিশ সূত্রে আরও খবর, ওই পরিবারটি খুব সম্প্রতি অন্য এলাকা থেকে লিসাদি গেট এলাকায় বসবাস শুরু করেছিল। মঈন ছিল পেশায় মেকানিক। সে কাদের সঙ্গে ওঠাবসা করত, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, মৃতদের সকলেরই মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলেই অনুমান পুলিশের। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে দাবি পুলিশের। ঘটনার খবর পেয়ে বাড়িতে আসেন মঈনের ভাই সেলিম। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?