রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১০ জানুয়ারী ২০২৫ ১৫ : ১৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: শীতে দিল্লির পরিস্থিতি হয় ভয়াবহ। গত কয়েকদিন ধরেই হাড়কাঁপানো ঠান্ডা। শুক্রবারেও বজায় রইল তা। সঙ্গে গোটা রাজধানী শহর একপ্রকার ঢাকা রইল কুয়াশার মোটা চাদরে। গত কয়েকদিনে কুয়াশার কারণে দৃশ্যমানতা কয়েকমিটারে নেমে গেলেও, শুক্রবার দৃশ্যমানতা একপ্রকার শূন্য, সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।
আইএমডি জানাচ্ছে, শুক্রবার সকালে রাজধানীর তাপমাত্রা নেমে যায় সাত ডিগ্রির ঘরে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, শুক্রবার দিল্লির তাপমাত্রা নেমে যেতে পারে ৬ডিগ্রিতে।
ঘন কুয়াশা আর প্রবল শৈত্যপ্রবাহের কারণে ব্যাহত দিল্লির স্বাভাবিক জনজীবন। গত কয়েকদিন ধরেই আবহাওয়ার এই পরিস্থিতির বড় প্রভাব পড়ছে বিমানে। এদিনও যাত্রীদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগের কথা বলা হয়েছে। স্পষ্ট জানানো হয়েছে, পরিস্থিতির বিচারে বদল হতে পারে উড়ান এবং অবতরণে। সেই কারণে যাত্রীদের সুবিধা হবে, যদি তাঁরা সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে চলেন।
নয়া দিল্লি, আনন্দ বিহার, হযরত নিজামুদ্দিন-সহ দিল্লির একাধিক স্টেশন থেকে এদিন সকালের দিকে বহু ট্রেন দেরিতে চলাচল করছে। গভীর শীতে, দিল্লির বাতাসের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ বাড়ছে। গত কয়েকদিনে বাতাসের স্বাস্থ্য কিছুটা উন্নত হলেও, শুক্রবার চিন্তা বাড়ল তা নিয়েও। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড শুক্রবার সকালে জানিয়েছে, এদিন সকাল সাতটায় দিল্লির একিউআই ছিল ৪০৯। বৃহস্পতিবার ওই একই সময়ে একিউআই ছিল ২৯৯। অর্থাৎ একদিনে, একধাক্কায় খারাপ হয়েছে সেখানকার বাতাসের স্বাস্থ্য। একই সঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের শেষে দিল্লির কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী দুদিন ধরে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, জম্মু-কাশ্মীর এবং লাদাখে প্রবল শৈত্যপ্রবাহ থাকবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?