রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১০ জানুয়ারী ২০২৫ ১৪ : ৩৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় দুটি ভিডিও ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেনের টিটিই এক যাত্রীকে লাথি মারছেন। অন্য ভিডিওতে দেখা গিয়েছে, যাত্রীকে মেঝেতে ফেলে বেল্ট দিয়ে মারছেন টিটিই, সঙ্গী কোচ অ্যাটেন্ডার। অভিযোগ, এই ভয়াবহ ঘটনা ঘটেছে ১৫৭০৮ অমৃতসর-কাটিহার এক্সপ্রেস ট্রেনে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।
তবে সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, চলন্ত ট্রেনে মদ্যপ যাত্রীর উপর মারধোর করেছেন ট্রেনের টিটিই এবং কোচ অ্যাটেন্ডার। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঠিক কি ঘটেছিল? ট্রেনে ওই সময়ে উপস্থিত থাকা যাত্রীরা ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, কোচ অ্যাটেন্ডার যাত্রীদের থেকে টাকা নিয়ে মদ্যপানের ব্যবস্থা করেছিলেন।
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A video is going viral showing a passenger being brutally beaten by a TTE and an attendant on a moving train. The incident is reported to have occurred on the 15708 Amritsar-Katihar Express. <a href="https://t.co/ovfQmzWjz7">pic.twitter.com/ovfQmzWjz7</a></p>— Mazhar Khaan (@MazharKhaan_) <a href="https://twitter.com/MazharKhaan_/status/1877340967763652878?ref_src=twsrc%5Etfw">January 9, 2025</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
শেখ মজবুল উদ্দিন, পেশায় একজন ট্রাক চালক, তিনি ওই ট্রেনের যাত্রী ছিলেন। বিহার থেকে নয়া দিল্লি যাচ্ছিলেন তিনি। বিক্রম চৌহান এবং সনু মাহাতো নামের দুই কোচ অ্যাটেন্ডারের সঙ্গে তিনি চলন্ত ট্রেনের মধ্যেই মদ্যপান করেন। রেল জানিয়েছে, মদ্যপানের পর মজবুল ট্রেনের যাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মজবুল মদ্যপ অবস্থায় অভব্য আচরণ শুরু করলে, বাকি দু’ জন টিটিইকে দাকেন। মজবুল তাঁকে চড় মারেন বলেও জানা গিয়েছে। তারপরেই টিটি মারধোর চালায় যাত্রীর উপর। ঘটনার খবর পেয়েই হাজির হয় পুলিশ। যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় এবং টিটিইকে রেল পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানা যায়। যদিও ওই পরিস্থিতিতে কোচ অ্যাটেন্ডারকে আর ট্রেনে খুঁজে পাওয়া যায়নি। সূত্রের খবর, তাঁদের দুজনকেই বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্তের জন্য, সেদিন কামরায় থাকা যাত্রীদের রেল জিজ্ঞাসাবাদ করবে বলেও জানা গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?