বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৯ জানুয়ারী ২০২৫ ০৩ : ১৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সরকারের সঙ্গে চিকিৎসকদের সম্পর্ক ফের একবার ঝালিয়ে নিতে এবার ডাক্তারদের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আরজি করের ঘটনার পর তৈরি হয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেল। জানানো হয়েছিল, সেখানে চিকিৎসকরা নিজেদের সমস্যা বা অভিযোগ তুলে ধরতে পারবেন। জানা গিয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসে গ্রিভান্স সেলের বৈঠক রয়েছে। জানা গিয়েছে, প্রধান অতিথি হিসেবে সেই বৈঠকে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের উদ্দেশ্যে বক্তব্যও রাখবেন তিনি। আগামী ২৪ ফেব্রুয়ারি আলিপুরের 'ধনধান্য' প্রেক্ষাগৃহে হবে একটি বিশেষ বৈঠক। সেখানে যোগ দেওয়ার জন্য্ই আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে।
এই বৈঠকের নামকরণ করা হয়েছে ‘চিকিৎসার অপর নাম সেবা’। বৃহস্পতিবার এই বৈঠকের ঘোষণা করা হয়। সংগঠনের চেয়ারম্যান ডাক্তার সৌরভ দত্ত জানিয়েছেন, রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সুপার, শিক্ষক, জুনিয়র চিকিৎসক, এবং পড়ুয়াদের আমন্ত্রণ জানানো হয়েছে। জেলা হাসপাতাল এবং ব্লক হাসপাতালের চিকিৎসকরাও এই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন। কাউকে এই বৈঠক থেকে ব্রাত্য করা হয়নি। এমনকি, আন্দোলনকারী চিকিৎসকরাও এই বৈঠকে অংশ নিতে পারবেন। উল্লেখ্য, আরজি কর হাসপাতালের ঘটনার পর রাজ্যের চিকিৎসকদের এক বড় অংশ আন্দোলনে পথে নেমেছিলেন। আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির পথে হাঁটেন।
একাধিক বৈঠক এবং আলোচনার পরেও তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করেননি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে কাজে যোগ দেন আন্দোলনকারী চিকিৎসকরা। এরপরে রাজ্যে পুজোর সময় তাঁরা ধর্মতলায় ১০ দফা দাবি নিয়ে অনশনে বসেন। গত বছরের অক্টোবর মাসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক হয় আন্দোলনকারী ডাক্তারদের। জুনিয়র ডাক্তারদের বেশিরভাগ দাবিই মেনে নেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকরাও অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। এই আবহে চিকিৎসকদের বৈঠকে যোগ দিতে পারেন মমতা। চিকিৎসক ও প্রশাসনের সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এই বৈঠক এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?