মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ জানুয়ারী ২০২৫ ০১ : ৫৮Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: আজকাল নারী, পুরুষ নির্বিশেষে প্রায় সব বয়সের মানুষই চুলের সমস্যায় ভুক্তভোগী। কেউ ভুগছেন চুল পড়ার সমস্যায়, কারওর অকালে ধরছে পাক, আবার রুক্ষ-শুষ্ক চুল সহ একাধিক সমস্যায় নাজেহাল অনেকেই। যার জন্য শুধু নামীদামি প্রসাধনী নয়, ভরসা রাখতে পারেন ঘরোয়া টোটকায়। আমাদের হাতের কাছের এমন অনেক জিনিস রয়েছে যা সহজেই চুলের পরিচর্যায় কাজে লাগাতে পারেন। তেমনই একটি উপাদান হল পেঁয়াজের রস।
পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে। এই উপকরণ কোলাজেন নামের প্রোটিন উৎপাদন করতে পারে। এই কোলাজেন প্রোটিন আমাদের নতুন চুল গজাতে, চুল পড়ার সমস্যা কমাতে এবং চুলের গঠন সার্বিকভাবে ভাল করতে সাহায্য করে। তাহলে কীভাবে পেঁয়াজ ব্যবহার করলে মিলবে উপকার, জেনে নিন-
পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে ভাল করে পেস্ট করে নিন। এরপর মিশিয়ে দিন দু'চামচ অলিভ অয়েল। এই মিশ্রণ মাথার তালু অর্থাৎ স্ক্যাল্পে ধীরে ধীরে ম্যাসাজ করুন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করুন। সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করলেই বজায় থাকবে চুলের জেল্লা। একদিকে চুলের রুক্ষ, শুষ্ক ভাব দূর হবে। মজবুত হবে চুলের গোড়া।
পেঁয়াজ ছোট টুকরো করে ভাল করে বেটে নিন। এবার ওই মিশ্রণ থেকে রস বের করে নিন। শ্যাম্পু করার আগে এই রস স্ক্যাল্পে, চুলের গোড়ায় অন্তত ২০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর ভালভাবে ঘষে শ্যাম্পু করে নিন। এতে খুশকির সমস্যাও দূর হবে।
দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল, তিন টেবিল চামচ পেঁয়াজের রস মিশিয়ে দিন। এবার স্ক্যাল্পে এবং চুলের গোড়ায় ভাল করে এই মিশ্রণ লাগিয়ে নিন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিনবার এই মিশ্রণ লাগালে হাতেনাতে ফল পাবেন।
ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, নারকেল তেল, আমন্ড অয়েল কিংবা সাধারণ সরষের তেলের মধ্যে পেঁয়াজের রস মিশিয়ে সামান্য একটু ফুটিয়ে নিন। কিছুটা ঠান্ডা হলে ওই তেল দিয়ে মাথার তালু এবং চুলে ম্যাসাজ করুন। চুলের যাবতীয় সমস্যা অল্প কয়েকদিনের মধ্যেই গায়েব হয়ে যাবে। চাইলে এই তেলের মধ্যে সামান্য মেথি, কারি পাতা, অথবা কালোজিরে দিয়েও ফুটিয়ে ব্যবহার করতে পারেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?