রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

19 years old chilling murder case in Kerala solved with the help of Artificial intelligence and one wedding photo

দেশ | একটি ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, ১৯ বছর পুরনো খুনের মামলার কিনারা করল পুলিশ

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৯ জানুয়ারী ২০২৫ ০০ : ৫৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ২০০৬ সালের ফেব্রুয়ারি মাস। কেরলের কোল্লামে একটি বাড়ি থেকে উদ্ধার হয় এক মহিলা ও তাঁর দুই জমজ সন্তানের গলা কাটা দেহ। পঞ্চায়েত দপ্তর থেকে ফিরে ওই মহিলার মা দেখেন রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। মেঝেতে পড়ে রয়েছে তাঁর মেয়ে এবং দুই সন্তানের নিথর দেহ। তদন্তে নামে কেরল পুলিশ। খোঁজ মেলে দিভিল কুমার এবং রাজেশ নামে দুই অভিযুক্তের। দু'জনেই সেনাকর্মী ছিলেন। কিন্তু পুলিশ তাঁদের ধরতে পারেনি।  অবশেষে মিলল সাফল্য। নৃশংস ঘটনার ১৯ বছর কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অভিযুক্তদের ধরতে সক্ষম হল কেরল পুলিশ।

পুলিশ জানিয়েছে, রঞ্জিনী এবং দিভিল কেরলের একই গ্রামের বাসিন্দা ছিলেন। দু'জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কও ছিল। এরই মাঝে রঞ্জিনী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরপর থেকেই তাঁর সঙ্গে দুরত্ব তৈরি করেন দিভিল। কর্মক্ষেত্রে ট্রান্সফার নিয়ে পাঠানকোট চলে যান। ২০০৬ সালের জানুয়ারি মাসে যমজ সন্তানের জন্ম দেন রঞ্জিনী। তাঁর সঙ্গে হওয়া অন্যায়ের বিচার চাইতে মহিলা কমিশনে অভিযোগ জানান তিনি। মহিলা কমিশন ডিএনএ পরীক্ষায় সম্মতি দেয়। 

সেই সময় রাজেশ নামে এক ব্যক্তি অনিল কুমার নাম ধারণ করে রঞ্জিনীর সাহায্যে এগিয়ে আসেন। কিন্তু রঞ্জিনী জানতেন না যে রাজেশ এবং দিভিল একে অপরের পরিচিত। পথের কাঁটা রঞ্জিনীকে সরিয়ে দিতে দু'জনে মিলে ষড়যন্ত্র করেছেন। রাজেশ রঞ্জিনীর মাকে একদিন নানা বাহানায় পঞ্চায়েত দপ্তরে পাঠিয়ে দেন। এরপরে দিভিল এবং রাজেশ নৃশংস ভাবে খুন করেন রঞ্জিনী এবং তাঁর যমজ সন্তানদের। তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থল থেকে একটি বাইকের নম্বরপ্লেট উদ্ধার করে। সেই সূত্র ধরে পুলিশ পৌঁছে যায় পাঠানকোট পর্যন্ত। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। সেখান থেকে পালিয়ে যান দিভিল এবং রাজেশ। ধীরে ধীরে ঠাণ্ডা ঘরে চলে যায় তদন্তটি।

২০২৩ সালে কেরল পুলিশে টেকনিক্যাল ইন্টেলিজেন্স উইং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পুরনো মামলা সমাধান করতে উদ্যোগী হয়। রঞ্জিনীর খুনি দিভিল এবং রাজেশ ১৯ বছর পর দেখতে কেমন হতে পারেন প্রযুক্তির সাহায্যে সেই ছবি তৈরি করেন তদন্তকারীরা। সমাজমাধ্যমের বিভিন্ন ছবির সেই ছবি মিলিয়ে দেখা শুরু হয়। অবশেষে শিঁকে ছেড়ে কেরল পুলিশের। একটি বিয়ের ছবিতে রাজেশের মতো দেখতে একজনের খোঁজ মেলে। রাজেশের সঙ্গে তাঁর মুখের মিল প্রায় ৯০ শতাংশ। পুদুচেরিতে গিয়ে রাজেশকে আটক করে পুলিশ। তাঁকে জেরা করেই খোঁজ মেলে দিভিলের।

গত ৪ জানুয়ারি খুনের ঘটনার ২০ বছর পর সিবিআই পুদুচেরি থেকে দিভিল এবং রাজেশকে গ্রেপ্তার করে। গত দুই দশক ধরে দু'জনে বার বার নাম পরিবর্তন করেছেন। কখনই একই জায়গায় বেশিদিন থাকতেন না। বিষ্ণু এবং প্রবীণ কুমার নামে ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের কাজ করে জীবনযাপন করছিলেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া