রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৯ জানুয়ারী ২০২৫ ২৩ : ৫৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ক্রমেই কি হারিয়ে যাচ্ছে মনুষ্যত্ব? পুণের এক খুনের ঘটনায় সেই প্রশ্নই ফের সামনে চলে এল। ২৮ বছরের এক তরুণীকে অফিসের পার্কিং লটে ডেকে চপার দিয়ে মেরে খুন করলেন তাঁরই সহকর্মী। সেই ঘটনা অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। তাদের কেউ কেউ ভিডিও করে রাখলেন। কিন্তু, অসহায় তরুণীকে যুবকের তাণ্ডব থেকে রক্ষা করতে এগোলেন না কেউ। পরিণতি হল ভয়ঙ্কর। তরুণী শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
ঘটনা পুণের ইয়েরওয়াড়ার। সেখানকার ডব্লিউএনএস গ্লোবাল নামক এক বিপিও-তে হিসাবরক্ষকের কাজ করেন কৃষ্ণ কানোজা (৩০)। এই কৃষ্ণই তাঁর সহকর্মী ২৮ বছরের শুভদা কোদারেকে চপার মেরে খুন করেছেন। পুলিশের দাবি, কৃষ্ণ জানিয়েছেন- বাবার অসুস্থতার কথা বলে শুভদা তাঁর কাছ থেকে বেশ কয়েকবার টাকা ধার নিয়েছিলেন। কিন্তু আর ফেরৎ দিচ্ছিলেন না। পরে কৃষ্ণ জানতে পারেন শুভদার বাবার অসুস্থতার বিষয়টি মিথ্যা। এরপরই শুভদার থেকে টাকা ফেরৎ চান কৃষ্ণ কানোজা। কিন্তু, তা না দেওয়াতেই তাঁর মাথা গরম হয়ে য়ায়। ফলে সহকর্মী শুভদাকে তিনি চপার মেরে খুন করেন।
কৃষ্ণ ঘটনার সত্যতা যাচাই করতে শুভদার গ্রামের বাড়িতে গিয়েছিলেন। দেখেন তাঁর বাবা সুস্থ, কোনও রোগে আক্রন্ত নন তিনি। এরপরই মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ, কৃষ্ণ কানোজা শুভদা কোদারেকে তাঁদের অফিসের পার্কিং লটে ডাকেন এবং প্রাপ্য টাকা ফেরৎ চান। তখন তা দিতে অস্বীকার করেন মহিলা। ফলে তর্কাতর্কি শুরু হয় এবং কৃষ্ণ চপার দিকে শুভদাকে আঘাত করতে থাকেন।
ভয়ঙ্কর এই ঘটনার সময় পার্কিং লটে ছিলেন বহু লোক। কিন্তু তাদের কেউ ষশুভদাকে বাঁচাতে এগোয়নি। উল্টে সকলেই ঘটনা দেখছিলেন। অনেকেই আবার তা ভিডিও করেন। চপারের ঘায়ে শুভদা মাটিতে লুটিয়ে পড়লে অবশ্য অন্যরা গিয়ে কৃষ্ণকে ধরে মারধর করতে থাকেন। ততক্ষণে সব শেষ। শুভদাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষমা করা হয়। গ্রেপ্তার করা হয়েছে অপরাধী কৃষ্ণকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?