রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আরও দুর্বল হল ভারতীয় পাসপোর্ট! এখন ক'টা দেশে ভিসা ছাড়াই মিলবে যাওয়ার ছাড়পত্র?

RD | ০৯ জানুয়ারী ২০২৫ ২২ : ৫৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রকাশিত হল বিশ্বের সব থেকে শক্তিশালী পাসপোর্টের তালিকা। হেনলি পাসপোর্ট সূচক ২০২৫ অনুসারে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ভারতের অবস্থান পাঁচ ধাপ নেমে গিয়েছে। শক্তির নিরিখে আগে ভারতীয় পাসপোর্টের স্থান ছিল ৮০তম, বর্তমানে যা বেড়ে হল ৮৫। 

১৯৯ দেশের মধ্যে যতগুলি দেশে ভিসা ছাড়া যাওয়া যায়, তার ভিত্তিতে হেনলি পাসপোর্ট সূচক কোনও দেশের পাসপোর্টের শক্তি নির্ধারিত করে থাকে। প্রকাশিত তালিকা অনুযায়ী, একজন ভারতীয় পাসপোর্টধারী ৫৭টি দেশে ভিসা ছাড়াই যেতে পারেন। ভারতীয় পাসপোর্টের মান গিনি এবং নাইজারের সমতুল্য।

তালিকার শীর্ষে কে?
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় সিঙ্গাপুর আধিপত্য বজায় রেখেছে, ২০২৫ সালেও শীর্ষ স্থান অর্জন করেছে এই দেশ। হেনলি পাসপোর্ট সূচক অনুসারে, সিঙ্গাপুরের পাসপোর্টধারী কোনও ব্যক্তি বিশ্বের ১৯৫টি দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন। এর পরেই রয়েছে জাপান (১৯৩টি দেশ), ফিনল্যান্ড (১৯২টি দেশ), ফ্রান্স (১৯২টি দেশ), জার্মানি (১৯২টি দেশ), ইতালি (১৯২টি দেশ), দক্ষিণ কোরিয়া (১৯২টি দেশ), স্পেন (১৯২টি দেশ), অস্ট্রিয়া (১৯১টি দেশ) এবং ডেনমার্ক (১৯১টি দেশ)।

হেনলি পাসপোর্ট সূচক মোতাবেক, গত এক দশকে সংযুক্ত আরব আমিরশাহী চমকে দিয়েছে। এই দেশ ২০১৫ সাল থেকে অতিরিক্ত ৭২টি দেশে ভিসা ছাড়া প্রবেশাধিকার নিশ্চিত করেছে। শক্তির নিরিখে আরব আমিরশাহীর পাসপোর্ট ৩২ ধাপ এগিয়ে দশম স্থানে উঠে এসেছে। বর্তমানে আরব আমিরশাহীর পাসপোর্টধারী কেউ ১৮৫টি গন্তব্যে ভিসা ছাড়া প্রবেশ করেত পারবেন।

শক্তির নিরিখে মার্কিন পাসপোর্টের স্খলন ঘটেছে। ২০১৫ থেকে এখনওপর্যন্ত তার মান পড়েছে। হেনলি পাসপোর্ট সূচক অনুসারে, বর্তমানে মার্কিন পাসপোর্টের স্থান বিশ্বের মধ্যে নবম।

তালিকার শেষের দিকে রয়েছে পাকিস্তান ও ইয়েমেন। হেনলি পাসপোর্ট সূচক অনুসারে, এই দুই দেশের স্থান ১০৩ তম। উভয় দেশ থেকেই মাত্র ৩৩টি দেশে ভিসা ছাড়া প্রবেশাধিকার করা যায়। তাদের পরেই রয়েছে ইরাক (৩১টি দেশ), সিরিয়া (২৭টি দেশ) এবং আফগানিস্তান (২৬টি দেশ)।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া