রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আগামী ৩ দিনে তাপমাত্রায় বড় পরিবর্তন, কী সতর্কতা জারি করল হাওয়া অফিস

Sumit | ০৯ জানুয়ারী ২০২৫ ২২ : ০৬Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বুধবার থেকেই শীতের আমেজে মেতেছে গোটা দেশ। উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ। সর্বত্রই শীতের দাপট দেখা যাচ্ছে। রাজস্থান এবং হিমাচল প্রদেশের বেশ কয়েকটি স্থানে তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নিচে। সেখানে দিল্লিবাসীর অবস্থা কিছুটা ভাল। আইএমডি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এই শীতের পরশ এখন চলবে। কোনও বাধা পাবে না।

 


জম্মু-কাশ্মীর থেকে শুরু করে হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ড, সর্বত্রই চলবে শৈত্যপ্রবাহ। বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা নামতে পারে ৫ ডিগ্রিতে। সপ্তাহের শেষ দিল্লির কয়েকটি জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে আগামী দুদিন ধরে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, জম্মু-কাশ্মীর এবং লাদাখে প্রবল শৈত্যপ্রবাহ থাকবে। 

 


কাশ্মীরের বিভিন্ন অংশে রাতের দিকে তাপমাত্রা থাকবে শূন্যের নিচে। গুলমার্গে ইতিমধ্যেই মাইনাস ৯.৮ ডিগ্রিতে নেমেছে। শ্রীনগরে তাপমাত্রা রয়েছে মাইনাস ১ ডিগ্রিতে। পহেলগাওতে তাপমাত্রা রয়েছে মাইনাস ৮.২ ডিগ্রি। এই পরিস্থিতি আগামী কয়েকদিন চলবে বলেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শনিবার পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকছে। রাজস্থানেও চলছে শৈত্যপ্রবাহ।


শৈত্যপ্রবাহ বৃহস্পতিবার এবং শুক্রবার চলবে হিমাচল প্রদেশে। অন্যদিকে জম্মু-কাশ্মীরে শুক্রবার এবং শনিবার তুষারপাত ঘটবে। দিল্লিতে বৃহস্পতিবারের তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রিতে। পাশাপাশি উত্তরপ্রদেশে শীতের সঙ্গে থাকবে ঘন কুয়াশার দাপট। 

 


কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। তারপর টানা দু'দিন অর্থাৎ শুক্রবার, শনিবার তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের হবে না। রবিবার থেকে আবারও বাড়বে তাপমাত্রা। একধাক্কায় তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে ভোরে হালকা কুয়াশা থাকতে পারে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। 


আগামী কয়েকদিন দেশের বিভিন্ন প্রান্তে থাকবে শৈত্যপ্রবাহ। আগামী সপ্তাহেই গঙ্গাসাগর মেলা। তার আগে শীতের দাপটে কাবু হবেন পুন্যার্থীরা। পুন্যস্নানের দিন এই শীতের প্রভাব থাকবে। তাপমাত্রা এখন ১৩ ডিগ্রির কাছে থাকলেও আগামীদিনে আরও কিছুটা কমতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া