সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

This 41 years old man earns 69 lakh rupees in a year by doing nothing gnr

বিদেশ | সবাই বলে অকম্মার ঢেঁকি, সেই ছেলেই বছরে কামায় ৬৯ লক্ষ, অলসদের আদর্শ জাপানি যুবক

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৯ জানুয়ারী ২০২৫ ২১ : ২৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: কাজে উৎসাহ না দেখানোয় ২০১৮ সালে বরখাস্ত হয়েছিলেন। সেই ব্যক্তিই এখন বছরে আয় করছেন ৬৯ লক্ষ টাকা। ৪১ বছর বয়সী শোজি মরিমোটো কিছু না করেই বছরে আয় করছেন এত টাকা! শোজি-কে এখন জাপানের লোকজন ভাড়ায় নিতে চাইছেন। কোনও টান থাকবে না সঙ্গীর প্রতি। নিঃসঙ্গদের সময় কাটানোর বা কথা বলা আদর্শ সঙ্গী হয়ে উঠেছেন শোজি।  এই করেই আয় বছরে ৮০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৯ লক্ষ টাকা)।

শোজি বিভিন্ন রকমের পরিষেবা প্রদান করে থাকেন। যেমন, ম্যারথনের ফিনিশিং লাইনে দৌড়বিদের জন্য অপেক্ষা করতে হবে কিংবা ভিডিও কলে মিটিং সারতে হবে যখন তাঁর খদ্দের ঘরের অন্য কাজে ব্যস্ত থাকবেন অথবা খদ্দেরের হয়ে কনসার্টে উপস্থিত থাকতে হবে খদ্দেরের বন্ধুদের সঙ্গ দেওয়ার জন্য। এই কাজে তাঁর নিয়ম বেশ স্পষ্ট। খদ্দেরের অনুরোধ পূরণ করতে তিনি উপস্থিত থাকবেন যথা সময়ে। তাঁকে যা করতে বলা হবে তাঁর চেয়ে বেশি কিছুই করবেন না। কোনও যৌন কার্যকলাপে লিপ্ত হওয়ার অনুরোধ করা যাবে না তাঁকে।

শোজি জানিয়েছেন, অনেক খারাপ সময়ে মধ্যে দিয়ে তাঁকে যেতে হয়েছে। কিন্তু এই কাজ শুরু করার পর তাঁর মন ভাল থাকছে। অনেক কিছু শিখিয়েছে। তিনি জানিয়েছেন, অনেক সময় খদ্দেরদের অদ্ভূত দাবিও মানতে হয় তাঁকে। চড়া রোদে দাঁড়িয়ে থাকা, হাড় কাঁপানো ঠাণ্ডায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকা বা অচেনা লোকের সঙ্গে কনসার্টে যাওয়া ইত্যাদি। বেশ কিছু ভাল কাজও করতে হয় যেমন। কারও দিন খারাপ গেলে তাঁর কথা শোনা। কিন্তু কোনও অযাচিত উপদেশ দেওয়া যাবে না। তিনি জানিয়েছেন, রোজ প্রায় এক হাজারেরও বেশি অনুরোধ আসে তাঁর কাছে। প্রথমে দুই থেকে তিন ঘণ্টার পরিষেবার জন্য ১০ হাজার থেকে ৩০ হাজার ইয়েন (৬৫ থেকে ১৯৫ ডলার) ধার্য করতেন শোজি। পরে সিদ্ধান্ত নেন, খদ্দের যা খুশি দেবেন তা-ই তাঁর পারিশ্রমিক। এভাবেই গত বছর ৮০ হাজার ডলার আয় করেছেন তিনি। 

জাপানে লোক ভাড়া নেওয়ার প্রচলন বহু দিনের। কেউ একাকিত্ব কাটাতে, কেউ বন্ধুর খোঁজে আবার কেউ সাময়িক প্রেমিক বা প্রেমিকা বানাতে টাকা দিয়ে পরিষেবা নিয়ে থাকেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া