রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'ইন্ডিয়া জোট ভেঙে যাওয়া উচিত', ফের বিস্ফোরক ওমর আবদুল্লা

RD | ০৯ জানুয়ারী ২০২৫ ২০ : ২৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ভোটের পর দিন যতই এগোচ্ছে ততই প্রশ্নের মুখে ইন্ডিয়া জোটের অস্বিত্ব! নেতৃত্বের বিষয়ে কংগ্রেসের দাদাগিরি নিয়ে আগেই সরব ছিল জোটের বাকি শরিকরা। এরপর মহারাষ্ট্র বাদে সব রাজ্যের বিধানসভা ভোটেই ইন্ডিয়া জোটের শরিককা একে অন্যের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। ফলে এই বিরোধী জোটের প্রয়োজনিয়তা নিয়েই বিভ্রান্তি ছড়িয়েছে। দিল্লি ভোটেও একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে এই জোটের দুই শরিক আপ ও কংগ্রেস। যা নিয়েই ক্ষুব্ধ ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এই প্রসঙ্গেই বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। ইন্ডিয়া জোট ভেঙে যাওয়া উচিত বলে জানান ওমর।

কী বলেছেন ওমর আবদুল্লা?
আপ এবং কংগ্রেস কয়েক মাস আগেই লোকসভা নির্বাচনের জন্য জোট বেঁধেছিল। কিন্তু আসন্ন দিল্লি বিদানসভা ভোটে এই দুই দলই একে অপরের প্রতিদ্বন্দ্বী। এ নিয়েই প্রশ্ন করা হলে অসন্তোষ প্রকাশ করেন ওমর আবদুল্লা। বলেন, "আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না কারণ দিল্লি নির্বাচনের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। আপ, কংগ্রেস এবং লড়াইয়ে থাকা শরিকদেরই সিদ্ধান্ত নিতে হবে যে কীভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করা যায়। আমার যতদূর মনে হয় এই জোটের কোনও সময়সীমা দেওয়া ছিল না। দুর্ভাগ্যবশত, লোকসভা নির্বাচনের পর ইন্ডিয়া জোটের সেভাবে কোনও বৈঠক হয়নি। আমাদের এজেন্ডা ঠিক হয়নি। জোটের অস্বিস্তের কোনও স্পষ্টতা নেই। যদি এই জোট শুধু লোকসভা ভোটের জন্য হয়ে থাকে, তাহলে আমার মনে হয় আমাদের একসঙ্গে বসে আলোচনা করে জোট ভেঙে দেওয়া উচিত।"

 

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে ভোট।আপের বিরুদ্ধে জোর লড়াইয়ে কংগ্রেস। গত দুই বিধানসভা নির্বাচনে হতশ্রী ফলাফল করলেও এবার কংগ্রেস হাত শিবিরের বহু হেভিওয়েট নেতাকে দিল্লির নির্বাচনী লড়াইয়ে নামিয়েছে।উন্নয়নে কেজরিওয়াল নেতৃত্বাধীন দিল্লির সরকারের ভূমিকা নিয়ে সরব কংগ্রেস।পাল্টা কেজরিওয়ালও, কংগ্রেস দিল্লিতে বিজেপির দোসর বলে দেগে দিয়েছেন। 

শরিকদের পারস্পরিক লড়াইতে ইন্ডিয়া জোট নিয়েই বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেই মনে করা হচ্ছে। যার প্রতিফলন এ দিন ঘটল ওমর আবদুল্লার কথাতেই। 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া