বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৯ জানুয়ারী ২০২৫ ১৯ : ১৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মার্কিন ভোটে তিনি জয়লাভ করেছেন। এবার নিজের সিংহাসনে বসা শুধু সময়ের অপেক্ষা। তবে যে খবর পাওয়া গিয়েছে গ্রিনল্যান্ড নাকি কিনে নিতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। একে মার্কিন সীমার মধ্যে নিয়ে এসে তাকে আরও বাড়াতে চাইছেন তিনি। তার এই মতলবের পিছনে কী কারণ রয়েছে তা সঠিকভাবে এখনও জানা যায়নি। তবে তার এই ইচ্ছা জানার পরই গ্রিনল্যান্ড নিয়ে তৈরি হয়েছে নতুন চিন্তাভাবনা এবং বিতর্ক। যদি গ্রিনল্যান্ড বিক্রি হয়ে যায় তাহলে তার দাম কত হবে, গুরুত্ব কী হবে এবং কেন ট্রাম্প এমনটা করতে চাইছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
গ্রিনল্যান্ড কিনে নেওয়ার ইচ্ছা এই প্রথম নয়। ১৯৪৬ সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান একবার গ্রিনল্যান্ড কিনে নিতে চেয়েছিলেন। সেইসময় তিনি এর দাম রেখেছিলেন মার্কিন ডলারের হিসাবে ১০০ মিলিয়ন সোনার দাম। বর্তমানে যার আনুমানিক মূল্য ১.৩ বিলিয়ন ডলারের সমান।
বিশেষজ্ঞরা মনে করছেন গ্রিনল্যান্ডে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। সেগুলির দিকে নজর পড়ছে মার্কিন প্রেসিডেন্টের। তাই তিনি এমন একটি পরিকল্পনা করেছেন। এখানকার মাটিতে যে কপার, ধাতু, কোবাল্ট রয়েছে তা আগামীদিনে আমেরিকার সম্পত্তি হতে পারে বলেই ট্রাম্প এমন একটি ইচ্ছা জানিয়েছেন। এছাড়াও পৃথিবীর ভৌগলিক মানচিত্র অনুসারে গ্রিনল্যান্ড নিজের জন্য জায়গা করে নিয়েছে। এর বর্তমান দাম ২৩০ মিলিয়ন থেকে শুরু করে ১.১ ট্রিলিয়ন মার্কিন ডলার হতে পারে। অনেকে আবার মনে করছেন এর দাম ১.৫ ট্রিলিয়নের দিকেও যেতে পারে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে যদি গ্রিনল্যান্ডকে আমেরিকা নিজেদের সীমানার মধ্যে নিয়ে আসতে পারে তাহলে তারা ভৌগলিকভাবে রাশিয়া এবং চিনের থেকে অনেকটা এগিয়ে যাবে। ফলে বিশ্বের এই দুই শক্তিধর দেশের উপর নজর রাখা অনেকটাই সহজ হয়ে যাবে আমেরিকার। যদিও ট্রাম্পের এই ইচ্ছাকে খারিজ করে দিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে এগেডে। তিনি জানিয়েছেন, গ্রিনল্যান্ড এখানকার অধিবাসীদের জন্য। আমাদের ভবিষ্যত আমরাই ঠিক করে নেব। ফলে অন্য কেউ কী মনে করল তাতে কিছুই যায় আসে না।
ট্রাম্পের এই ইচ্ছা একেবারে অবাস্তব হলেও যখন তার মাথায় এই চিন্তা ঢুকেছে তখন তিনি এর থেকে সহজে বের হয়ে আসবেন না সেটা পরিষ্কার। এবার আগামীদিনে মার্কিন মসনদে বসার পর ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে কী পদক্ষেপ গ্রহণ করেন সেটাই দেখার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?