রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৯ জানুয়ারী ২০২৫ ১৯ : ১৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করার পরামর্শ দিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল ইনফোসিস কর্তা এন আর নারায়ণমূর্তিকে। এ বার কর্মীদের সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করার পরামর্শ দিয়ে কটাক্ষের মুখে পড়লেন আরও এক নামী সংস্থার আধিকারিক। তিনি বলেন, ''ছুটির দিনে কতক্ষণ স্ত্রীয়ের মুখের দিকে চেয়ে থাকবেন। কতক্ষণ বাড়িতে বসে থাকবেন।''
বহুজাতিক সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)-র চেয়ারম্যান এস এন সুব্রমন্যনকে সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রশ্ন করা হয় কেন তিনি তাঁর সংস্থার কর্মীদের শনিবারেও কাজ করান। উত্তরে তাঁকে বলতে শোনা গিয়েছে, ''আমার আফশোস, আমি কর্মীদের দিয়ে রবিবার কাজ করাতে পারি না। যদিও তা করাতে পারি আমার চেয়ে খুশি কেউ হবে না। কারণ আমি নিজেও রবিবার কাজ করি।'' তিনি আরও বলেন, ''বাড়িতে বসে থেকে কী করবেন? কতক্ষণ স্ত্রীয়ের মুখের দিকে চেয়ে বসে থাকবেন? অফিসে আসুন কাজ শুরু করে দিন।''
তাঁর এই কথার যুক্তিতে সুব্রমন্যন জানান, এক চিনের এক ব্যক্তির সঙ্গে কথোপকথনে তিনি জানতে পেরেছেন চিনে কর্মীরা সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করেন। ওই চিনা ব্যক্তি দাবি করেছেন, শীঘ্রই তাঁরা আমেরিকাকে ছাপিয়ে যাবেন। কারণ, আমেরিকানরা সপ্তাহে ৫০ ঘণ্টা কাজ করেন মাত্র। এরপর সুব্রমন্যন বলেন, ''উত্তর আপনাদের সামনে রয়েছে। সেরা হতে চাইলে সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করতে হবেই আপনাকে।''
ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের মুখে পড়তে হয়েছে সুব্রমন্যনকে। অনেকে তাঁর বক্তব্যের সঙ্গে নারায়ণমূর্তির ৭০ ঘণ্টা কাজের কথার তুলনা টেনে আনেন। অনেকের প্রশ্ন কেন স্বল্প বেতনের কর্মীরা সিইও-দের মতো বেশি সময়ে কাজ করবেন। একজন লিখেছেন, চিনের সঙ্গে প্রতিযোগিতা করার কোনও ইচ্ছে নেই। তাদের সেরা হতে দিন। এমন কিছু পার্থক্য তৈরি হবে না। আমি আমার সীমিত সময়টুকু পরিবারে সঙ্গে, আমার প্রিয়জনের সঙ্গে কাটাতে চাই।'' অন্য একজন লিখেছেন, ''এই জন্যই ভারতে সরকারি চাকরির এত চাহিদা। বেসরকারি সংস্থাগুলি কর্মীদের শুধু শোষণ করতে পারে।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?