মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | অজান্তে শরীরে হানা দিয়েছে ডায়াবেটিস? এই ৫ অঙ্গের ব্যথাই জানান দেবে ব্লাড সুগারের দাপাদাপি

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ জানুয়ারী ২০২৫ ০১ : ১৬Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: আজকাল অল্পবয়সেই হানা দিচ্ছে ডায়াবেটিস। নেপথ্যে অনিয়মিত জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভাস, শরীরচর্চার অভাব সহ একাধিক কারণ। তবে কারণ যাই হোক না কেন, ডায়াবেটিস একবার থাবা বসালেই শরীরে আরও অনেক জটিল সমস্যা শুরু হয়। তাই আগাম সতর্কতা জরুরি। আগে থেকে লক্ষণ খেয়াল রাখলেই বশে রাখা যায় ব্লাড সুগার।  

ডায়াবেটিস একটি ক্রনিক অসুখ। রক্তে সুগারের মাত্রা বাড়ার পিছনে রয়েছে ইনসুলিন হরমোন। এই হরমোন শরীরে কাজ করতে না পারলে বা পর্যাপ্ত পরিমাণে অগ্ন্যাশয় থেকে না বেরলে সমস্যা হয়। ফলে রক্তে শর্করা বাড়ে। এই অসুখের ক্ষেত্রে অতিরিক্ত জল তৃষ্ণা পাওয়া, বারবার প্রস্রাব হওয়া, ক্লান্তি, চোখে ঝাপসা দেখা, ওজন দ্রুত কমে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা যায়। তবে এর বাইরেও শরীরে বিভিন্ন অঙ্গের ব্যথাও ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। আর সেই সব লক্ষণ নিয়ে আগাম সতর্ক না থাকলেই ঘনাতে পারে বিপদ। জেনে নেওয়া যাক সেই বিষয়ে- 

আচমকা জয়েন্টে ব্যথা ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, শরীরে ব্লাড সুগার বেড়ে গেলে পেশী, হাড় এবং সমস্ত লিগামেন্ট দুর্বল হতে শুরু করে। সঙ্গে জয়েন্ট ফুঁলে যায়। তাই অনেকদিন এই ধরনের ব্যথা অনুভব করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।  

কাঁধে ব্যথা ও শক্ত হয়ে যাওয়াও অবহেলা করা উচিত নয়। কোনও কারণ ছাড়াই এই সমস্যার সম্মুখীন হলে সতর্ক হন। ফ্রোজেন শোল্ডার ডায়াবেটিসের একটি সাধারণ উপসর্গ। আসলে রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হয়, ফলে কাঁধে অস্বস্তি শুরু হয়। 

শরীরে ব্লাড সুগারের মাত্রা বেড়ে গেলে হাতের উপর প্রভাব পড়ে। যা থেকে হাতে অসাড়ভাব, ফুলে যাওয়া, আঙুলে ব্যথা, হাত নড়াচড়া করতে অসুবিধা হয়। চিকিৎসাবিজ্ঞানের মতে, যাকে হ্যান্ড সিনড্রোম বলে। তাই আচমকা হাতে এই ধরনের সমস্যা অনুভব করলে ডাক্তারের পরামর্শ নিন। 

পায়েও ডায়াবেটিসের লক্ষণ দেখা যায়। পায়ের পাতায় ব্যথা, অস্বস্তির অনুভূতি হতে পারে। আসলে সুগার বেশি থাকলে পায়ে রক্ত চলাচল ঠিকমতো হয় না। সেই কারণে পায়ে কোনও ইনফেকশন হলে বা আঘাত লাগলে সহজে সারতে চায় না।

মাড়ির সমস্যাকে বলা হয় পেরিওডন্টাল ডিজিজ। এই অসুখ সুগার রোগীদের বেশি হয়। এক্ষেত্রে মাড়িতে রক্তপ্রবাহ কমে যায়। তাই মাড়ির পেশি দুর্বল হয়। এমনকী ব্যাকটেরিয়া দ্রুত বাড়তে থাকে। তাই মাড়িতে ব্যথা, রক্ত পড়লেও ডায়াবেটিসের লক্ষণ হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া