রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৮ জানুয়ারী ২০২৫ ০০ : ৪৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ট্রেন সফর কার না ভাল লাগে! আর দূরের পথের জন্য ভরসা তো ট্রেনই। সফরকালে টিকিট যদি মেলে জানলার পাশে, তাহলে তো কথাই নেই আর। ট্রেন বলতে কু ঝিকঝিক, দ্রত বেগে এগিয়ে যাওয়া, ট্রেন বলতে তার একটা নির্দিষ্ট চেহারা মনে গাঁথা যাত্রীদের। আবার অনেকেই ট্রেন বলতে কিছুটা বিরক্ত হন, উদাহরণ দেন অপরিষ্কার শৌচাগারের। তবে এমন ট্রেনও রয়েছে, যাতে একবার চড়লেই বদলে যাবে ট্রেন সম্পর্কিত চিরাচরিত ধারণা। যেখানে থরে থরে সাজানো দেশের ঐতিহ্য। আর এর জন্য দেশের বাইরে যেতে হবে না। ভারতীয় রেল বেশকয়েকটি ট্রেন চালায়, যেগুলিতে একবার চড়লেই ভেঙে যাবে সব ধারণা।
আর এই বিষয়টি সম্প্রতি চর্চায় এসেছে অস্ট্রেলিয়ান শেফ সারা টডের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর। সারা এদেশে এসে, একটি ভিডিওতে ভারতীয় রেল সম্পর্কে চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। দেখিয়েছেন ট্রেনের মধ্যেকার বিলাসবহুল ব্যবস্থাপনাকে।
সারা ভারতীয় রেলের স্বর্ণ রথে ভ্রমণ করেছিলেন। এই ট্রেনের সুযোগ সুবিধা অবাক করার মতোই। তাতে রয়েছে অসম্ভব সুন্দর সাজানো রেস্তোরাঁ, বিজনেস সেন্টার, জিম, স্পা। ট্রেনটিতে রয়েছে ২৬টি টুইন বেড কেবিন, ১৭টি ডবল বেড কেবিন। বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য বিশেষ কেবিন রয়েছে। ট্রেনের মধ্যে বসেই যাত্রীরা দক্ষিণ ভারতের মন্দির, ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন, সেই ব্যবস্থাও করা হয়েছে।
এসব জানার পর প্রশ্ন জাগছে তো, এই বিলাসবহুল, অভূতপূর্ব ট্রেনে চড়ার জন্য খরচ কেমন হবে? তথ্য, গোল্ডেন চ্যারিয়টের ভাড়া আন্তর্জাতিক পর্যটকদের জন্য ৬১ হাজার, প্রতি রাত্রি। ৫ থেকে ১২ বছর বয়সীদের জন্য এক রাতে এর অর্ধেক ভাড়া লাগবে।
সারার সোশ্যাল মিডিয়ায় দেওয়া ভিডিও ইতিমধ্যে ভাইরাল। অনেকেই তাতে মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন। রাজকীয় এই যাত্রাপথ সম্পর্কে আরও জানতে চেয়েছেন অনেকেই। অনেকেই ভাবছেন, টাকা জমিয়ে কোনও একদিন এই বিলাসবহুল ট্রেন ভ্রমণ বেরিয়ে পড়বেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?