মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ডিটক্স ওয়াটার খেয়ে সত্যি ওজন কমে? নাকি অতিরিক্ত জল খেলে ক্ষতি হয় শরীরের! ভুল জানলেই বিপদ

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ জানুয়ারী ২০২৫ ২৩ : ২২Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: সুস্থতার জন্য জল খাওয়া আবশ্যিক। আজকাল শুধু জল নয়, বিভিন্ন ডিটক্স ওয়াটারেও চুমুক দেন অনেকে। মূলত ডিটক্স ওয়াটার কিছু ফল ও ভেষজ উপাদান দিয়ে তৈরি হয়। ফলে সাধারণ জলের তুলনায় ডিটক্স ওয়াটারের গুণাগুণ বেশি। তাই নিত্যদিনের হাইড্রেশনের জন্য জলের পরিবর্তে এই ডিটক্স ওয়াটারের উপরেই ভরসা রাখেন অনেকে। বিশেষ করে ওজন কমাতে ইদানীং ডিটক্স ওয়াটার খাওয়ার ঝোঁক বেড়েছে। কিন্তু সত্যি কি এতে ওজম কমে? নাকি অতিরিক্ত জল খেলে ক্ষতি হয় শরীরের? জেনে নেওয়া যাক- 

শুধু ডিটক্স ওয়াটার খেলেই ওজন কমে যায়, এমন ধারণা ভুল। ডিটক্স ওয়াটার সাময়িকভাবে ওজন ঝরাতে সাহায্য করে ঠিকই। তবে এই অভ্যাস দীর্ঘদিন চলতে থাকলে বিপাকহার কমে যেতে পারে। দুর্বল হয়ে পড়ে পেশি। একইসঙ্গে সারাদিন জাঙ্ক খাবার খেয়ে ডিটক্স ওয়াটার খেলে ওজন মোটেও কমবে না। আর শুধু ডিটক্স ওয়াটার খেয়ে মেদ ঝরালে ওজন হ্রাস দীর্ঘস্থায়ী হয় না।

প্রয়োজনের তুলনায় বেশি ডিটক্স ওয়াটার খেলে শরীরে সোডিয়ামের মাত্রা কমতে শুরু করে। অতিরিক্ত প্রস্রাবের ফলে রক্তে সোডিয়ামের পরিমাণ কমে যায়। সারা দিন ক্লান্তি, ঘুম ঘুম ভাব, বমি ভাব, মাথার যন্ত্রণা হতে থাকে। 

সবার দেহে জলের চাহিদা সমান নয়। তবে বেশ কিছু অসুখ বা শারীরিক অবস্থায় পরিমিত জল খাওয়া জরুরি। যেমন কিডনির জটিল অসুখে মেপে মেপে জল খেতে হয়। সেক্ষেত্রে ডিটক্স চিকিৎসকের পরামর্শ নিয়েই ডিটক্স ওয়াটার খাওয়া উচিত।

অতিরিক্ত ডিটক্স ওয়াটার খেলে দেহে ভিটামিন ও মিনারেলের ভারসাম্যহীনতা তৈরি হয়। আর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ও খনিজ না থাকলে নানা শারীরিক সমস্যা শুরু হতে পারে।

অত্যধিক পরিমাণে ডিটক্স ওয়াটার খেলে পেশিতে চাপ পড়তে পারে। পেশিতে ব্যথা, বুকে ব্যথা, এমনকি লিভারের সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে। অনেক সময় হার্টের উপরও চাপ সৃষ্টি হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া