রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মুখ্যমন্ত্রীর বাসভবনে সোনার শৌচাগার! ভোটের আগে তুমুল হইচই দিল্লিতে, কী বলছে আপ?

Riya Patra | ০৮ জানুয়ারী ২০২৫ ২৩ : ০৯Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: এতদিন মুখ্যমন্ত্রীর  মুখ, পদপ্রার্থী, নির্বাচনের দিনক্ষণ নিয়ে জল্পনা, চর্চা ছিল। মঙ্গলবার দিল্লি ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। তারমাঝেই ভোটমুখী রাজধানী উত্তপ্ত হল মুখ্যমন্ত্রীর বাড়ি নিয়ে। 

বুধবার দিনভর উত্তাল রাজধানীর রাজপথ। আপ সাংসদ সঞ্জয় সিং, দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ পৌঁছে যান দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে, সঙ্গে সংবাদমাধ্যম। সেখানে আবার পুলিশি বাধা। তৎক্ষণাৎ বাইরে বসে ধর্না। বিজেপির পাল্টা কটাক্ষ। সব মিলিয়ে ভোটের আগেই, শীতের মাঝে রাজধানীর পারদ যেন কিছুটা চড়ে গেল আজই।

ঠিক কী হয়েছে?  বিজেপির অভিযোগ, আপ নেতা, দলের সুপ্রিমো, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে ৬ ফ্ল্যাগস্টাফ রোডের বাসভবনকে ঝাঁ চকচকে বানিয়েছেন। ব্যাস। তারপরেই ময়দানে আপ। আম আদমি পার্টি সাফ জানায়, তাহলে সংবাদ মাধ্যম ঘুরে দেখুক  বাসভবন। তুলনা আসে ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনেরও। 

বুধবার আপ-এর সঞ্জয় সিং এবং সৌরভ ভরদ্বাজ পৌঁছে যান সাংবাদিকদের নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে। কিন্তু ভিতরে প্রবেশের আগেই, পুলিশ তাঁদের বাধা দেয়। ক্ষুব্ধ আপ নেতারা বলেন, 'পুলিশ কেন বাধা দিচ্ছে? বিজেপি ভুল তথ্য ছড়াচ্ছে। বলছে এখানে সোনার শৌচালয় আছে, সুইমিং পুল আছে, মিনিবার রয়েছে। তাহলে আমরা সেগুলো দেখি, সংবাদ মাধ্যমও দেখুক। ' কেনই বা তাঁদের ভিতরে ঢুকতে দিচ্ছে না পুলিশ, তা নিয়েও বেশকিছুক্ষণ বচসা চলে। তারপর তাঁরা সেখানে ধর্নায় বসে পড়েন।


উল্লেখ্য, জেলমুক্তির পর, অরবিন্দ কেজরিওয়াল যেমন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন, একই সঙ্গে ছেড়েছেন মুখ্যমন্ত্রীর বাসভবন। তখন থেকেই দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন শূন্য। গেরুয়া শিবিরের নিশানায় এই বাসভবন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও শোনা গিয়েছে, 'যখন দিল্লিবাসী করোনার সঙ্গে লড়াই করছিলেন, অক্সিজেনের খোঁজ করছিলেন। আপ তখন শিশমহল-এ নজর দিয়ে, সেটিকে ঢেলে  সাজাচ্ছিল।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া