রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৮ জানুয়ারী ২০২৫ ২০ : ৫৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভের মেলা আয়োজিত হতে চলেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা। গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গমস্থলে ডুব দেবেন লক্ষাধিক পুণ্যার্থী। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, এ বছর প্রায় ৪০ কোটি পুণ্যার্থী আসতে পারেন মহাকুম্ভে।
প্রতি ১২ বছর অন্তর এই মেলা আয়োজিত হয়। আগামী ১৪ জানুয়ারি পৌষ সংক্রান্তির দিনে শুভলগ্নে কুম্ভের জলে ডুব দেবেন পুণ্যার্থীরা। এই মেলা আয়োজন করতে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা খরচ করছে যোগী আদিত্যনাথের সরকার।
যদি মহাকুম্ভের মেলায় যেতে চান কয়েকটি বিষয় মাথায় রেখে চলা আবশ্যিক-
• কোটি কোটি পূণ্যার্থী আসবেন মহাকুম্ভে। সেই কারণে অগ্রিম হোটেল বা লজ বুক রাখলে শেষ মুহূর্তে ঝামেলা এড়ানো যাবে। ট্রেন বা প্লেনের টিকিটও অগ্রিম কেটে রাখলে ভাল।
• ১৩ জানুয়ারি পৌষ পূর্ণিমা। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন প্রথম শাহি স্নান। ২৯ জানুয়ারি মৌনি অমাবস্যা। সেদিন দ্বিতীয় শাহি স্নানের শুভ মুহরত রয়েছে। ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিন তৃতীয় শাহি স্নানের লগ্ন। ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন শেষ স্নানের লগ্ন রয়েছে।
• বছরের এই সময় উত্তরপ্রদেশে বেশ ঠাণ্ডা থাকে। পর্যাপ্ত শীতের জামাকাপড় সঙ্গে রাখা আবশ্যিক। সঙ্গমস্থলের আবহাওয়া পরিবর্তন হয় ঘন ঘন। সে কারণে ছাতা সঙ্গে রাখলেও ভাল।
• প্রয়াগরাজ জুড়ে ২৩০০ সিসিটিভি ক্যামেরায় বসানো হয়েছে। মেলা চত্বরে প্রায় দেড় লক্ষ শৌচাগার। ৯৯টি অস্থায়ী পার্কিং জোন তৈরি করা হয়েছে।
• মহাকুম্ভে যেতে হলে সঙ্গে রাখতে হবে সচিত্র পরিচয়পত্র, হোটেল বা লজ বুকিংয়ের তথ্য, অন্যান্য জরুরি কাগজপত্র। এ ছাড়াও ফার্স্ট এইড কিট, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?