সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | তীব্র দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলস, সরানো হল ৩০ হাজার মানুষকে

Sumit | ০৮ জানুয়ারী ২০২৫ ২০ : ০৫Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: দাবানলে বিপর্যস্ত লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া। ইতিমধ্যেই ৩০ হাজারের বেশি মানুষকে নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র পালাতে হয়েছে। যে হারে দাবানল ছড়িয়ে পড়ছে সেখান থেকে এই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে প্রশাসন। দাবানলের তীব্র তাপে গোটা এলাকার তাপমাত্রা যথেষ্ট বেড়েছে। ফলে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। দ্রুত সকলেই নিজেদের এলাকা ছাড়তে চাইছেন। ফলে রাস্তায় তৈরি হয়েছে ট্রাফিক জ্যাম। প্রতিটি মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় ৩০ মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। ইতিমধ্যেই দাবানলের জেরে প্রায় তিন হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে দাবানল ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হল এখানে তীব্র হাওয়ার দাপট। ফলে এক এলাকা থেকে অন্যত্র দ্রুত ছড়িয়ে পড়ছে এই দাবানল। গোটা এলাকার পরিবেশ শুষ্ক থাকার জন্য অতি দ্রুত নিজের কাজ করছে এই দাবানল। ইতিমধ্যেই বেশ কয়েকজন মানুষ এর জেরে আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বেশিরভাগ মানুষ যারা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের হাত এবং মুখের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে। তাদেরকে জরুরি ভিত্তিতে চিকিৎসা করা হচ্ছে। আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন দমকলকর্মীও আক্রান্ত হয়েছেন। এক মহিলা দমকলকর্মী মাথায় গুরুতর চোট পেয়েছেন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।  লস অ্যাঞ্জেলসের মেয়র ইতিমধ্যেই দাবানলের জেরে জরুরি অবস্থা ঘোষণা করে দিয়েছেন।

 

 

তিনি আরও জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য তারা সবধরণের কাজ করছেন। তবে দ্রুত যদি একে কাবু না করা যায় তাহলে আরও ব্যাপকভাবে এর মাত্রা বাড়বে। প্রতিসময়তেই বাড়ছে দাবানলের পরিমান। ফলে সেখান থেকে নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করছে দমকল কর্তৃপক্ষ। দমকল বিভাগের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে এই দাবানল। আকাশপথ থেকেও আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। তবে এত দ্রুত এই দাবানলের আগুন নিয়ন্ত্রণে আসবে না বলেই মনে করছে প্রশাসন। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া