রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Man declared 'dead' visited government office with death certificate in hand, seeks help to get back his ancestral land

দেশ | ডেথ সার্টিফিকেট নিয়ে সরকারি দপ্তরে হাজির 'মৃত' ব্যক্তি, হতবাক আইএএস আধিকারিক

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৮ জানুয়ারী ২০২৫ ১৯ : ৪২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: শুরুটা হয়েছিল আর পাঁচটা দিনের মতোই। ঠিকঠাকই কাজ চলছিল সরকারি দপ্তরে। আচমকাই সেখানে এসে হাজির হলেন 'মৃত' ব্যক্তি। হাতে ধরে রয়েছেন ডেথ সার্টিফিকেট। হতবাক বেলাগাভির ডেপুটি কমিশনার মহম্মদ রোশন। আইএএস আধিকারিকের কাছে তাঁর আর্তি, জীবিত প্রমাণ করতে সাহায্য করুন। নিলে কোনও সরকারি সুবিধা মিলছে না। নিষ্ক্রিয় হয়ে গিয়েছে আধার কার্ড। ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকাও তোলা যাচ্ছে না।

কর্নাটকের সাবাগাঁওয়ের বাসিন্দা গণপতি কাকাটকারের অভিযোগ, সরকারি দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটরের সামান্য ভুলে ভুগতে হচ্ছে তাঁকে। এর ফলে ভাগের জমি খোয়াতে বসেছেন ৬২ বছরের বৃদ্ধ। তিনি জানিয়েছেন, দুই বছর আগে তহশিলদারের দপ্তর থেকে ঠাকুরদার ডেথ সার্টিফিকেট পেতে গিয়ে অনেক কাঠখড় পোড়াতে হয়। এরপর হিন্দালগাতে রাজস্ব আধিকারিকের অফিসের ডেটা এন্ট্রি অপারেটর ভুল করে বসেন। ঠাকুরদার রেখে যাওয়া ছয় একর সম্পত্তির অংশীদারি বদলের জন্য তিনি এবং তাঁর ভাই আবেদন করতেই এই ভুল নজরে আসে।

ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তাঁর আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। রেশন কার্ড থেকে নাম বাদ গিয়েছে। এবং তাঁকে 'মৃত' বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। পাচ্ছেন না কোনও সরকারি সুবিধাও। ২০২৩ সালের আগস্ট মাসে ভুল চোখে পড়তেই বিভিন্ন সরকারি দপ্তরে দৌড়নো শুরু করেন গণপতি। অবশেষে জানতে পারেন ঠাকুরদার আধার নম্বরে জায়গায় তাঁর আধার নম্বর বসিয়ে দেওয়া হয়েছে। হাজারও বার বলা সত্ত্বেও কেউ কোনও পদক্ষেপ করেননি।

সোমবার ডেপুটি কমিশনাররের দপ্তরে গিয়ে তাঁর কাছে সবটা জানান গণপতি। রোশন অ্যাসিসট্যান্ট কমিশনারকে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন। গণপতিকে আশ্বস্ত করেছেন দ্রুত বিষয়টির নিষ্পত্তি করা হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া