রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৮ জানুয়ারী ২০২৫ ১৮ : ৪০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: মধ্যরাত পর্যন্ত পালন করেছিলেন ২৬তম বিবাহবার্ষিকী। আত্মীয়স্বজনদের উপস্থিতিতে চলেছিল নাচাগানাও। বিয়ের পোশাকেই সেজেছিলেন দম্পতি। কিন্তু তারপরেই সব শেষ। চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন ওই যুগল। মঙ্গলবার বাড়ি থেকেই উদ্ধার হল দম্পতির নিথর দেহ। ঘটনার শোকস্তব্ধ প্রতিবেশীরা। কী কারণে দু'জনে এই চরম পদক্ষেপ নিলেন তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশও।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের মার্টিননগর কলোনিতে। মৃত ব্যক্তির নাম জেরিল ড্যামসন অস্কার মনক্রিফ। বয়স ৫৭ বছর। তাঁর স্ত্রীর নাম অ্যানি। বয়স ৪৭ বছর। জেরিলের দেহ বাড়ির রান্নাঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। অন্য ঘর থেকে উদ্ধার করা হয় অ্যানির দেহ। পুলিশ জানিয়েছে, জেরিল প্রথমে তাঁর স্ত্রীকে মরতে সাহায্য করেন। এরপর অ্যানির দেহ বিছানায় রেখে চার মুড়িয়ে ফুল দিয়ে সাজিয়ে দেন। তারপর রান্নাঘরে গিয়ে নিজেকে শেষ করে দেন। অ্যানির পরণে ছিল ২৬ বছর আগের বিয়ের পোশাক। পুলিশ আরও জানিয়েছে, নিঃসন্তান ছিলেন জেরিল এবং অ্যানি। চরম পদক্ষেপের আগে সমাজমাধ্যমে বিশেষ বার্তা লিখেছিলেন। পোস্ট করেছিলেন সুইসাইড নোট এবং স্ট্যাম্প পেপারে লেখা একটি উইল। সুইসাইড নোটে তাঁরা কাউকে দায়ী করেননি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকটি নামী রেস্তোঁরাতে প্রধান রাধুনির কাজ করতেন জেরিল। লকডাউনের পর সেই কাজ ছেড়ে দেন। বর্তমানে সুদে টাকা খাটাতেন তিনি। স্ত্রী অ্যানি গৃহবধূ ছিলেন। মঙ্গলবার সকাল পৌনে ৬টায় অ্যানির সমাজমাধ্যমের পোস্টটি দেখতে পান এক প্রতিবেশী। তিনি খবর দেন অ্যানির মা-কে। খবর পেয়ে তৎক্ষণাৎ জেরিলের বাড়িতে পৌঁছন অ্যানির কয়েকজন আত্মীয়। কিন্তু ততক্ষণে সব শেষ। মেয়ো হাসপাতালে ময়নাতদন্তের পর দু'জনের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। জেরিল এবং অ্যানির ইচ্ছে ছিল মৃত্যুর পর দু'জনকে যেন একসঙ্গে কবর দেওয়া হয়। তাঁদের ইচ্ছেমতো একই কফিনে ভরে জারিপাটকা কবরখানায় তাঁদের সমাধি দেওয়া হয়। পুলিশের তরফ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। জেরিল এবং অ্যানির মোবাইল দু'টি ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?