বুধবার ০৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৭ জানুয়ারী ২০২৫ ০২ : ০০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের শুরুতেই বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। সদ্য প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সমাধি বিতর্কের মধ্যেই মঙ্গলবার কেন্দ্র জানিয়েছে যে, রাজঘাটে তৈরি হবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মৃতিসৌধ। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক ইতিমধ্যেই রাষ্ট্রীয় স্মৃতি পরিসরে জমি চিহ্নিত করেছে। প্রয়াত প্রণব মুখার্জীর পরিবারকে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। এর পরই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা।
কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের চিঠি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন শর্মিষ্ঠা মুখার্জি। গত ১ জানুয়ারি মুখার্জি পরিবারকে দেওয়া ওই কেন্দ্রীয় চিঠিতে জানানো হয়েছে যে, প্রাক্তন রাষ্ট্রপতির স্মৃতিসৌধ তৈরির জন্য রাজঘাট এলাকার মধ্যেই রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সের একটি জমি চিহ্নিত করা হয়েছে।
এক্স হ্যান্ডেলে শর্মিষ্ঠা মুকার্জি লিখেছেন, "বাবার স্মৃতিসৌধ বানানোর সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে আমার হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এটার জন্য আর্জি না জানাতেই তিনি তা তৈরির জন্য বিবেচনা করেছেন, ফলে বিষয়টি আমাদের কাচে খুবই আনন্দের। প্রধানমন্ত্রীর এই অপ্রত্যাশিত কিন্তু সত্যিকারের দারুন পদক্ষেপের জন্য অত্যন্ত মুগ্ধ।"
অন্য এক পোস্টে তিনি লিখেছেন, "বাবা বলতেন রাষ্ট্রীয় সম্মান চাওয়া উচিত নয়, দেওয়া উচিত। আমি খুবই কৃতজ্ঞ যে, প্রধানমন্ত্রী মোদি বাবার স্মৃতির প্রতি সম্মান জানাতে এটা করেছেন। বাবাকে এখন যেকানে রয়েছেন, এই সিদ্ধান্ত তাঁকে আর প্রভাবিত করবে না- তিনি এখন প্রশংসা বা সমালোচনার ঊর্ধ্বে। কিন্তু তাঁর কন্যার জন্য, এই মুহূর্তে অনুভূতিকে শব্দে প্রকাশ করা সত্যিই সম্ভব নয়।"
Called on Hon’ble PM @narendramodi ji to express thanks & gratitude from core of my heart 4 his govts’ decision 2 create a memorial 4 baba. It’s more cherished considering that we didn’t ask for it. Immensely touched by this unexpected but truly gracious gesture by PM???? 1/2 pic.twitter.com/IRHON7r5Tk
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) January 7, 2025
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সমাধি নিয়ে বিতর্কের মধ্যেই প্রণব মুখার্জিকে নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছিলেন শর্মিষ্ঠা। কংগ্রেসকে চড়া সুরে আক্রমণ করেছিলেন তিনি। দাবি করেছিলেন, প্রণব মুখার্জির প্রয়াণের পর স্মৃতিসৌধ দূরের কথা, কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকে ন্যূনতম শোকপ্রস্তাবও আনা হয়নি।
সেই সময়ই প্রণব-কন্যার মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও শোনা যায়। ঠিক তার পরই প্রণববাবুর স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্র।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?