সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ভূমিকম্পে তছনছ তিব্বত, মৃত বেড়ে প্রায় ১০০, হাড়কাঁপানো ঠান্ডায় গৃহহীন হাজার হাজার মানুষ

Pallabi Ghosh | ০৭ জানুয়ারী ২০২৫ ০০ : ৪৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরের শুরুতে পরপর ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হল তিব্বত। প্রত্যেক প্রহরে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আহত হয়েছেন শতাধিক মানুষ। কনকনে ঠান্ডার মাঝে গৃহহীন হাজার হাজার মানুষ। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, মঙ্গলবার ভয়াবহ ভূমিকম্পের জেরে তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫। আহত হয়েছেন কমপক্ষে ১৩০ জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় আট লক্ষ মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকারীরা। 

ভূমিকম্পের উৎসস্থল লেবুচে থেকে ৯৩ কিলোমিটার উত্তরপূর্বে নেপাল-তিব্বত সীমান্তে। এমনিতেই এই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ এলাকা বলে চিহ্নিত। প্রথম কম্পন অনুভূত হয় সকাল সাড়ে ছ’টা নাগাদ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০কিলোমিটার গভীরে। প্রথম কম্পনের পর আরও অন্তত পাঁচবার কেঁপে ওঠে ভূপৃষ্ঠ। শিজাং এবং শিগাতসে তীব্র কম্পন অনুভূত হয়। সংবাদসংস্থা এপি জানিয়েছে, প্রথম জোরালো ভূমিকম্পের পরের তিন ঘণ্টায় প্রায় ৫০ বার কম্পন বা আফটারশক অনুভূত হয়েছে। 

ভয়াবহ ভূমিকম্পের জেরে মুহূর্তের মধ্যে মাটিতে মিশে যায় বহু বাড়ি, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, অফিস। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ শুরু হয় কিছুক্ষণের মধ্যেই। এখনও জোরকদমে চলছে উদ্ধারকাজ। প্রসঙ্গত, আজ নেপাল, ভুটান ও ভারতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। বিহার, অসম ও পশ্চিমবঙ্গ-সহ ভারতের বেশ কয়েকটি অঞ্চলে  কম্পন অনুভূত হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া