সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৭ জানুয়ারী ২০২৫ ০০ : ৩০Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিলেন ট্রুডো। আর থাকবেন না প্রধানমন্ত্রীর পদে। এমনই ঘোষণা করেছেন তিনি। এরপরই পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বেশ কিছু নাম জমা পড়েছে সেখানে। এর মধ্যেই এমন এক মহিলার নাম উঠে এল যিনি ভারতীয় বংশোদ্ভুত। কে তিনি? কী তাঁর পরিচয়?
জানা গিয়েছে, তাঁর নাম অনিতা আনন্দ। শুধু তিনি একা নন, আরও বেশ কিছু নাম উঠে এসেছে সম্ভাব্য প্রধানমন্ত্রীর তালিকায়। এদের মধ্যে রয়েছেন, পিয়ারে পলিভিয়ার, ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড, মার্ক কার্ণে সহ অনেকেই। কিন্তু তাদের মধ্যে অনিতার নামটা সবচাইতে গুরুত্বপূর্ণ। কারণ তিনি জন্মসূত্রে ভারতীয়। জানা গিয়েছে, পেশায় এই মহিলা একজন আইনজীবী। ২০১৯ সালে লিবারেল পার্টিতে প্রথম তিনি যোগ দেন। ৫৭ বছর বয়সী এই আইনজীবী বিভিন্ন ক্ষেত্রে নিজের কাজের ছাপ রেখেছেন। বেশ কিছু ভাল মামলা লড়ে দলকে জিতিয়েছেন। এই কারণে তাঁর অসাধারণ কর্মজীবনের জন্য দলের কাছেও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি।
অন্যদিকে গত সোমবার কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জাস্টিন ট্রুডো। প্রায় দশ বছর পর কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। তার কারণ তিনি সাধারণ মানুষদের সমর্থন হারিয়েছেন। ঘোষণা করেছিলেন, অভ্যন্তরীণ দলীয় কোন্দল তাঁকে পরবর্তী নির্বাচনে কানাডার নেতৃত্ব দিতে বাধা দেবে। তিনি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সে কথা উল্লেখ করে বলেছেন, দল এবং সাধারণ মানুষের কথা ভেবে তিনি এই কাজ করে থাকেন। মানুষের পাশে থাকার জন্য কোনও কাজে সহজে পিছপা হন না৷ তবে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। ট্রুডোর দাবি, তিনি কানাডাবাসীকে ভালবাসেন। তাই তিনি এখনও পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন তা দেশের কথা ভেবেই নিয়েছেন। অন্যদিকে, জানুয়ারির ২৭ তারিখ কানাডার পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার কথা ছিল কিন্তু তাতে আপাতত স্হগিতাদেশ জারি রয়েছে। যতক্ষণ পর্যন্ত নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হচ্ছেন ততক্ষণ থাকবে এই স্হগিতাদেশ। জানা গিয়েছে, মার্চের ২৪ তারিখের মধ্যেই নতুন নেতা ঘোষণা করবে দল।
অনিতা আনন্দ বর্তমানে দায়িত্ব সামলাচ্ছেন পরিবহণ মন্ত্রকের। সর্বভারতীয় সংবাদ সংস্থা বিবিসির তালিকা অনুযায়ী, কানাডার সফল পাঁচজন লোকের মধ্যে রয়েছেন তিনি। তাঁর জন্ম কেন্টভেলি, নোভা স্কোটিয়াতে। তাঁর বাবা এসভি আনন্দ এবং মা সরোজ ডি রাম দুজনেই ছিলেন ডাক্তার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়েছেন অনিতা আনন্দ। এছাড়াও কুইন ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্স এবং টরেন্টো বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়েছেন তিনি। রাজনীতির আঙিনায় প্রবেশের আগে তিনি আইন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। এরপর তিনিই হয়ত হতে পারেন কানাডার সম্ভাব্য প্রধানমন্ত্রী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?