মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ১০০টা সিগারেট খাওয়ার সমান ক্ষতিকর নিত্যদিনের এই জিনিস! মারণ ফাঁদ থেকে বাঁচতে জানুন গবেষণা কী বলছে

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ জানুয়ারী ২০২৫ ২২ : ৫৬Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। সিনেমা শুরু হওয়ার আগে বিধিবদ্ধ সতর্কীকরণ থেকে শুরু করে নানা কর্মসূচি-— ধূমপানের ক্ষতিকর প্রভাব নিয়ে চর্চা চলে সর্বত্র। মনের আনন্দে সুখটান হোক কিংবা স্ট্রেস ফ্রি থাকতে ধোয়া সেবন, শরীরের উপর যে বড় প্রভাব ফেলে সেবিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু জানেন কি সিগারেটের চেয়েও বেশি ক্ষতিকর মশার কয়েল। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

সারা বছর তো বটেই, শীতের দিনে মশার উপদ্রব থেকে রেহাই পেতে অনেকেই কয়েল বা ধূপ জ্বালান। কিন্তু শীতের মরশুমের বায়ুদূষণের বাড়বাড়ন্তের মাঝে বদ্ধ ঘরে মশা তাড়ানোর ধূপ জ্বালানো যে কতটা ক্ষতিকর তা অনেকেরই জানা নেই। গবেষণা বলছে, মশা তাড়ানোর ধূপ থেকে যে ধোঁয়া নির্গত হয়, তা থেকে আক্ষরিক অর্থেই বাতাসে বিষ ছড়িয়ে পড়ে। যা অসংখ্য সিগারেট খাওয়ার সমান। এমনকি আপনি যদি নন-স্মোকার হন, জীবনে কোনওদিন সিগারেট ছুঁয়েও না দেখেন, তাহলেও মশার কয়েলের কারণে আপনার ফুসফুসের অনেক বেশি ক্ষতি হবে। 

দীর্ঘদিন ধরে মশার ধূপ থেকে যে ধোঁয়া নির্গত হয় তা শরীরে প্রবেশ করার ফলে ‘ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজ়িজ়’ (সিওপিডি) হওয়ার আশঙ্কা থাকে। যা ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকরা। সমীক্ষায় দেখা গিয়েছে, ১০০টি সিগারেট খাওয়ার সমান ক্ষতিকর কয়েলের ধোঁয়ায় শ্বাস নেওয়া। তাই ঝুঁকি এড়াতে এই ধরনের কয়েল ব্যবহার বন্ধ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ ফুসফুসের রোগ একবার বাসা বাঁধলে মারণ ফাঁদ ছড়িয়ে পড়ে শরীরে। যা থেকে সহজে মুক্তি পাওয়া যায় না। 

আসলে মশা তাড়ানোর ধূপে এমন উপকরণ থাকে যা আগুনে পুড়লে বাতাসে বিপুল পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড এবং কার্বন মনোক্সাইড ছড়িয়ে দেয়। আর এই দুই ধরনের গ্যাসই স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত খারাপ। নিয়মিত মশার কয়েলের ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাসের সমস্যা হতে পারে। অ্যাজমার সমস্যা থাকলে মশা তাড়ানোর ধূপ থেকে দূরে থাকাই শ্রেয়। ভুগতে পারেন ক্রনিক কাশির সমস্যায়। অ্যালার্জির প্রবণতা থাকলেও মশা তাড়ানোর ধূপের ধোঁয়ায় তা আরও বাড়তে পারে। এছাড়াও চোখ এবং নাক লাল হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া