বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৭ জানুয়ারী ২০২৫ ২৩ : ৫৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বজুড়ে এমন অনেক মানুষই আছেন যাঁদের সম্পর্কের গল্প সবাইকে অবাক করে দেয়। যেমন, মার্কিন মহিলা সারা। সম্প্রতি সেদেশের অন্যতম জনপ্রিয় শো 'লাভ ডোন্ট জাজ'-এ অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই ফাঁস করেন তাঁর পুরষ সঙ্গীর সমকামী সম্পর্ক। এতে অবশ্য অসন্তুষ্ট নন সারা। উল্টে খুব খুশি। বর্তমানে তিন জনেই থাকেন এক ছাদের তলায়।
সারার পুরুষ সঙ্গী জেমস। তাঁদের সম্পর্ক ৯ বছরের। এর মাধেই তাঁদের জীবনে প্রবেশ ঘটেছে হান্টারের। এই হান্টারই বর্তমানে জেমসের সমকামী পার্টনার।
'লাভ ডোন্ট জাজ' শো-তে সারা জানান, হাই-স্কুলে তাঁর সঙ্গে জেমসের প্রথম সাক্ষাৎ। সেই সময় থেকেই তাঁদের একসঙ্গে বেড়ে ওঠা। এরপর কলেজে পড়াকালীন তাঁদের দূরত্ব বাড়ে। পরে, তাঁরা দু'জনই আবার একসঙ্গে হয়েছিলেন। গত নয় বছর ধরে সারা ও জেমস একসঙ্গেই থাকেন। সবই ঠিক-ঠাক চলছিল। হটাৎই উদয় হন সারার প্রিয় বন্ধু হান্টার। সারা ও জেমসের মেলামেশা বাড়ে হান্টারের সঙ্গে।
কিছু দিন পর সারা উপলোব্ধি করেন হান্টারের, জেমসের প্রতি প্রেমের অনুভূতি রয়েছে। সে আসলে সমকামী। সারা স্বীকার করে নেন যে, জেমসের সঙ্গে থাকলেও সারাও সেই সময় হান্টারের প্রতি তাঁর অনুভূতি তৈরি হয়েছিল। তবে, হান্টার জেমসকেই পছন্দ করতেন। জেমস অবশ্য এসবকে বিশেষ পাত্তা দিননি। পরে লজ্জা কাটিয়ে ওঠেন জেমস। সারার মতে, হান্টার উভকামী হলেও সারার প্রতি তাঁর শারীরিক টান নেই। কেবলই ভালোবাসার অনুভূতি রয়েছে তাঁর। ত্রিমুখী এই সম্পর্ক মেনেই এখন একসঙ্গে থাকেন সারা, জেমস ও হান্টার।
এই খবর প্রকাশিত হতেই সমালোচিত হয়েছেন তাঁরা। অনেকেই বিস্মিত। ভালোবাসার এই অনুভূতিকে প্রশ্রয় দেওয়ার জন্য সারা ও হান্টারকে ওই শো-তে ধন্যবাদ জানিয়েছেন জেমস। হান্টার এবং জেমসের কথা শোনার পর, সারা বলেছিলেন যে,, "আমি জেনে খুব খুশি যে তোমরা একে অপরকে ভালোবাসো এবং আমি তোমাদের যতটা ভালোবাসি আমাকেও তোমরা ঠিক ততটাই ভালোবাসো।"
জেমস এবং সারা এখন নিজেদেরকে উভকামী হিসেবে দাবি করেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?