বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৭ জানুয়ারী ২০২৫ ২২ : ৩০Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: ঠাণ্ডা ঝড়ে কাঁপছে সব। চারিদিকে হচ্ছে ভারী তুষারপাত। সঙ্গে বৃষ্টিপাত। পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশাসন সূত্রে খবর, এই প্রতিকূল অবস্থায় কমপক্ষে পাঁচজন মারা গিয়েছেন।
সেখানকার ট্র্যাকিং ওয়েবসাইট জানাচ্ছে, সোমবার বিকেল পর্যন্ত প্রায় এক লক্ষ ৭৫ হাজারের বেশি মানুষ মিসৌরি থেকে ভার্জিনিয়া পর্যন্ত বিদ্যুৎহীন ছিল। এই প্রতিকূল অবস্থার জেরে প্রায় ২৪০০ টিরও বেশি বিমান বাতিল করা হয়েছে। এছাড়া বহু বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। ন্যাশানাল ওয়েদার সার্ভিস থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে, ওয়াশিংটনে এক ফুট পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই ঝোড়ো হাওয়ার ওপর নজর রাখছেন স্বয়ং প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং প্রয়োজন অনুসারে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন।
এই ভয়াবহ ঝড়ের প্রভাবে শহরের সমস্ত রাস্তা তুষারে ঢেকে গিয়েছিল। ঠিক যেন মনে হচ্ছিল কেউ সাদা রঙ ছড়িয়ে দিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে শহরের স্কুলগুলি একদিনের জন্য বন্ধ পর্যন্ত রাখা হয়েছিল। মিসৌরি স্টেট হাইওয়ে থেকেও আরও দুটি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গাড়িতে তুষারচাপা পড়ে মৃত্যু হয়েছে তাঁদের। এর পাশাপাশি এক হাজারেরও বেশি গাড়িচালক আটকে পড়েছিলন। প্রতিবেশী কানসাসে খারাপ আবহাওয়ার জন্য এক গাড়ির সঙ্গে বাইরে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে একজন মারাও যান। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার সোমবার সকালে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়িতে থাকার জন্য অনুরোধ করেছেন।
আশঙ্কা করা হচ্ছে টর্নেডোর। সেই সঙ্গে শিলাবৃষ্টি এবং বাতাসের দমকা হাওয়ায় যে কোনও মুহূর্তে বিদ্যুৎ চলে যেতে পারে। অন্যদিকে, মার্কিন উপসাগরীয় উপকূলে পারদ কয়েক ডিগ্রি পর্যন্ত নামতে পারে। অ্যাপালাচিয়ান পার্বত্য অঞ্চলের পরিস্থিতি বিপজ্জনক হতে পারে। কেনটাকি, মিসৌরি, ভার্জিনিয়া এবং মেরিল্যান্ড সহ বেশ কয়েকটি জায়গার গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন। স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছেন ঘরে থাকার। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?