রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৭ জানুয়ারী ২০২৫ ২২ : ৫২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: এ রকমটাও হয়? স্বপ্নেও কেউ বোধহয় ভাবেনি। তবে চোখ খুলে দিল মুম্বইয়ের এক চোর। আজব কাণ্ড ঘটিয়েছে সে। ফ্ল্যাটে ঢুকে গৃহকর্ত্রীর মুখ বেঁধে দিয়ে চুরির জন্য হন্যে হয়ে মূল্যবান জিনিস খুঁজছিল সে। কিন্তু, কিছুই পায়নি। শেষমেষ ওই গৃহকর্ত্রীকেই চুমু খেয়ে চম্পট দিয়েছে চোর বাবাজি! এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে। চটে লাল মহিলা। 'বেয়াদপ' চোরের চুমুর বদলা নিতে থানায় অভিযোগ জানিয়েছিলেন গৃহকর্ত্রী। বর্তমানে হাজতে ওই 'রোমান্টিক' চোর।
ঘটনা মুম্বইয়ের মালাড এলাকার। গত ৩ জানুয়ারি রাতে এক ফ্ল্যাটে চুরি করতে ঢোকে চোর। তখন ওই ফ্ল্যাটে একাই ছিলেন ৩৮ বছরের এক মহিলা। চোর জোর করেই ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। এরপর মহিলার মুখ, হাত-পা বেঁধে দেন। বহু চেষ্টা সত্ত্বেও রক্ষে পাননি। এরপর বেশ কিছুক্ষণ চোর ফ্ল্যাটের মধ্যে দাপিয়ে বেরায়। তেমন কিছু বার করতে না পেরে শেষে চোর গৃহকর্ত্রীকে ফ্ল্যাটে রাখা মূল্যবান সব জিনিসপত্র যেমন, নগদ টাকা, মোবাইল ফোন, এটিএম কার্ড তাকে দিতে বলে। খুলে দেওয়া হয় মহিলার মুখ। যদিও মহিলা চোরকে জানিয়েছিলেন, তাঁর কাছে সেইসব কিছু নেই। এতে কিছুটা অবকা হয়েছিল চোর। পরে উষ্মা প্রকাশ করে।
চোর বুঝে যায় যে, সেই রাতে ওই ফ্ল্যাটে ঢোকাটাই তার বেকার হয়ে গিয়েছে। এরপর মহিলার হাত ও পায়ের বাঁধনও খুলে দেয় চোরটি। শেষে মহিলার গালে চুমু খেয়ে দৌড়ে ফ্ল্যাট ছাড়ে। ঘটনায় হতভম্ব হয়ে পড়েন মহিলা। সম্বিত ফিরতেই চোরের কীর্তিতে প্রচণ্ড রেগে যান তিনি।
পরে, মহিলা কুরার থানায় গিয়ে চোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। চোরের বিরুদ্ধে ডাকাতির চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ মামলা রুজ হয়েছে। পুলিশ জানিয়েছে, আগে ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও অপরাধমূলক রেকর্ড নেই। তিনি পরিবারের সঙ্গেই বসবাস করেন। তবে বর্তমানে বেকার, ফলে অর্থনৈতিক অনটন রযেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?