রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | একেই বলে জন্মদিনের ইচ্ছেপূরণ, বাতিল গাড়ি কিনলেন তরুণী, মুগ্ধ হয়ে গেল নেটপাড়া 

Riya Patra | ০৭ জানুয়ারী ২০২৫ ২২ : ৩৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: স্বপ্নের আকার কত রকম। কত ধরনের। কেউ ছোট থেকে আজন্ম লালন করেন কোনও কোনও স্বপ্নকে। আঁকড়ে ধরে বড় হন, স্বপ্ন পূরণের স্বপ্ন দেখেন। কেউ স্বপ্ন দেখেন বড় হয়ে। কেউ বড় হওয়ার স্বপ্ন দেখেন, কেউ বড় হয়ে স্বপ্ন দেখেন। এখন ঝাঁ-চকচকে জীবন, অতি ব্যস্ততার জীবন। এই সময়ে নিজের ছোটবেলার স্বপ্ন পূরণ করলেন তরুণী। আর তাতে একপ্রকার মুগ্ধ নেটপাড়া।

রচনা মহাদিমানে। নিজের জন্মদিনে নিজেকে যা উপহার দিয়েছেন, তারপর থমকে দাঁড়িয়ে নিজেকে চিমটি কেটে দেখে নিচ্ছেন, তিনি কি এখনও স্বপ্নে? নাকি বাস্তবে বাঁচছেন! 

কারণ কী? রচনা জন্মদিনে নিজেকে উপহার দিয়েছেন একটি গাড়ি। কোন গাড়ি? কোন মডেল? কেনই বা এত উচ্ছ্বাস? রচনা জন্মদিনে কিনেছেন, তাঁর ছোটবেলার স্বপ্নের গাড়ি ক্ল্যাসিক ভিনটেজ প্রিমিয়ার পদ্মিনী। 

এর থেকে ভাল আর কী হতে পারে? স্বপ্নপূরণের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে প্রশ্ন করেছেন তিনি। তিনি জানিয়েছেন, সেই ছোটবেলা থেকেই এই গাড়ির প্রতি তাঁর  প্রবল আকর্ষণ। তিনি এই গাড়ি যতবার দেখেছেন, ততবার ভেবেছেন একদিন এই গাড়ি তাঁর হবে। বারবার খাতায় ছবি এঁকেছেন, রঙ করেছেন। অনেকেই তাঁর এই স্বপ্নপূরণের প্রশংসা করেছেন। কেউ কেউ মনে করেছেন ছোটবেলার কথা।

ইতালির সংস্থা ফিয়াটের লাইসেন্সের প্রিমিয়ার অটোমোবাইলস লিমিটেড তৈরি করেছিল প্রিমিয়ার পদ্মিনী। এটি মূলত ফিয়াট ১১০০ সিরিজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। ১৯৬৪ থেকে শুরু হয় এই মডেলের যাত্রা। পরবর্তীতে এর নাম হয় প্রিমিয়ার পদ্মিনী। এই গাড়ির ডিজাইন অর্থাৎ নকশা, বরাবর প্রশংসা কুড়িয়েছে। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে, নতুন নতুন গাড়ির জমানায়, ২০০০ সাল থেকে বন্ধ হয়ে যায় পদ্মিনীর পথ চলা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া