রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

delhi election date announced

দেশ | ৫ ফেব্রুয়ারি ভোট দিল্লিতে, ফল ঘোষণা ৮ ফেব্রুয়ারি

Rajat Bose | ০৭ জানুয়ারী ২০২৫ ২০ : ৫৩Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ দিল্লি বিধানসভা নির্বাচন ৫ ফেব্রুয়ারি। ফল ঘোষণা হবে ৮ ফেব্রুয়ারি। এবারের ভোটে ত্রিমুখী লড়াই। একদিকে শাসক আম আদমি পার্টি, অন্যদিকে লড়ছে বিজেপি ও কংগ্রেসও। এদিকে ৫ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে উত্তরপ্রদেশের মিলকিপুর ও তামিলনাড়ুর ইরোদ (‌পূর্ব)‌ আসনে।


ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই দিল্লিতে জারি হয়ে গেল নির্বাচনী আদর্শ আচরণবিধি। শাসক আপ এবার হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে। ২০১৫ ও ২০২০ সালে দিল্লি বিধানসভায় জিতেছিল কেজরির আম আদমি পার্টি।


একেবারে ক্লিন সুইপ। ২০১৫ নির্বাচনে আপ পেয়েছিল ৬৭ আসন। আর ২০২০ সালে পেয়েছিল ৬২ আসন। বিজেপি মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু এবার?‌ 
২৬ বছর পার। বিজেপি দিল্লিতে ক্ষমতা দখল করতে পারেনি। আপ আসার আগে ১৫ বছর ক্ষমতায় ছিল কংগ্রেস। এবার একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে। ইতিমধ্যেই আপ ৭০ আসনের বিধানসভায় প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে। বিজেপি এখনও অবধি ২৯ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। শ্রীঘ্রই হয়ত বাকি আসনের প্রার্থীদের নামও ঘোষণা করে দেবে বিজেপি।


প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় বেশ কিছুদিন জেলে কাটাতে হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তবে তিনি জেল থেকে বেরিয়েছেন। এখন মুখ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন অতিশি। তবে এবারও ক্ষমতা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী আপ। একাধিক পরিষেবার ঘোষণা করেছে আপ। ভোটে জিতলেই তা কার্যকর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।


তবে বিজেপিকে এবার পিছিয়ে রাখা যাবে না। শেষ লোকসভা ভোটে দিল্লিতে সব আসনেই জিতেছিল বিজেপি। তবে বিধানসভা ভোটে অন্য লড়াই। 

 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া