রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৭ জানুয়ারী ২০২৫ ১৯ : ২৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: কনকনে ঠাণ্ডার মধ্যে ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়লেন উত্তরপ্রদেশের বুদাউন জেলার সরাহা গ্রামের পাঁচ হাজারের বেশি বাসিন্দা। প্রচণ্ড শীতের মধ্যে গত ২০ দিন ধরে অন্ধকারে দিনযাপন করছেন গ্রামের সাধারণ মানুষ। এখনও পর্যন্ত তদন্তের কিনারা করতে পারেনি পুলিশ। আবার, বিদ্যুৎ দপ্তরের তরফেও কোনও বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনাটি ঘটেছে গত ১৫ ডিসেম্বর। সরাহা গ্রামে ২৫০ কিলোভোল্টের একটি ট্রান্সফরমার চুরি হয়ে যায়। পরদিন সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে গ্রামবাসীরা দেখতে পান এলাকা থেকে গোটা ট্রান্সফরমার গায়েব।
চোরেরা ট্রান্সফরমারের দামী অংশগুলি যেমন তামার তার, তেল, এবং ধাতব টুকরোগুলি মাঠের ওপর খড়ের গাদায় ফেলে দিয়ে গেছে। ঘটনার তদন্ত চলার কারণে বিদ্যুৎ দপ্তরের তরফে নতুন ট্রান্সফরমার স্থাপিত হয়নি এখনও। গ্রামের প্রধান সত্যপাল সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিদ্যুৎ না থাকার কারণে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে। আগামী মাসে উত্তরপ্রদেশে বোর্ডের পরীক্ষা রয়েছে। তার আগে এমন ঘটনায় বড়সড় বিপদের মুখে পড়তে হয়েছে পড়ুয়াদের। বিদ্যুৎ না থাকায় কাজ করছে না ইনভার্টারও। চার্জ না দিতে পারায় মোবাইলও অকার্যকর হয়ে পড়েছে। এমনকি পাম্পও চালানো যাচ্ছে না।
বিদ্যুৎ বিভাগের এক আধিকারিক জানান, গ্রামের সমস্যা সমাধানে পাশের গ্রাম থেকে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। শীতকালে সাধারণত ট্রান্সফরমার চুরির ঘটনা বেশি ঘটে। সে কারণে অতিরিক্ত টহলদারির অনুরোধ জানানো হয়েছে পুলিশের কাছে। ইতিমধ্যেই চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে, গ্রামবাসীদের ক্ষোভ বিদ্যুৎ দপ্তরের ওপরেই। এক স্থানীয় বাসিন্দার দাবি, বিদ্যুৎ সরবরাহের কোনও বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি। গোটা গ্রাম এখও অন্ধকারে দিন কাটাচ্ছে। উঘাইটি থানার এসএইচও কমলেশ কুমার মিশ্র জানিয়েছেন, ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?