মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | TMC Protest: গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ তৃণমূলের মহিলা সাংসদদের

Rajat Bose | ০৭ ডিসেম্বর ২০২৩ ১৭ : ৩৩Rajat Bose
বীরেন ভট্টাচার্য, দিল্লি:  গিরিরাজ সিং এর মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ করলেন তৃণমূলের মহিলা সাংসদরা। ফিল্ম ফেস্টিভ্যালে সলমন খান, সোনাক্ষি সিনহা সহ অভিনেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাচগানে যোগ দেওয়াকে অশালীন ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিং। বুধবারই বিষয়টি নিয়ে সরব হয় তৃণমূল নেতৃত্ব। আজ সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ, প্রতিবাদ করেন তৃণমূলের প্রমিলা বাহিনী। 
লোকসভার সাংসদদের মধ্যে বিক্ষোভে উপস্থিত ছিলেন মালা রায়, প্রতিমা মণ্ডল, শতাব্দী রায়, অপরূপা পোদ্দার এবং মহুয়া মৈত্র। রাজ্যসভার সাংসদদের মধ্যে উপস্থিত ছিলেন মৌসম বেনজির নুর। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করায় গিরিরাজ সিংকে বহিষ্কারের দাবি করেন তৃণমূলের মহিলা সাংসদরা। প্ল্যাকার্ডে লেখা, ‘‌মোদির মন্ত্রী সঠিকভাবে শব্দ চয়ন করুন।’‌ মালা রায় বলেন, ‘‌এই মন্তব্যে আরও একবার প্রমাণ হয়েছে, মহিলাদের অসম্মান করে বিজেপি। সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। তাঁকে একমাত্র অপমানজনক কথা বলে বিজেপি। যাঁরা মহিলাদের সম্মান জানাতে জানেন না, তাঁরা কোনও মানুষকে সম্মান জানাতে পারেন না। গিরিরাজ সিং যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত লজ্জার।’‌ মহুয়া মৈত্র বলেন, ‘‌এই মন্তব্য একবারে লজ্জার। গিরিরাজ সিং এর মন্তব্য নারী বিদ্বেষী, পুরুষতান্ত্রিক। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য। এটাই বিজেপির একমাত্র সমস্যা। তারা মহিলাদের ক্ষমতা, মহিলাদের কোনও পদে আসাকে পছন্দ করে না। পরে তিনি এই মন্তব্য অস্বীকার করেছেন। বিজেপি একইসঙ্গে মিথ্যাবাদী।’‌ গিরিরাজের মন্তব্যের নিন্দা করেছেন উদ্ধব ঠাকরে শিবিরের সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। তিনি বলেন, ‘‌এই মন্তব্যের মধ্যে বিজেপির মহিলা বিরোধী মানসিকতা প্রকাশিত হয়েছে। তাঁর ক্ষমা চাওয়া উচিত।’‌ 




নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া