রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৭ জানুয়ারী ২০২৫ ১৫ : ১৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার দুপুর দুটো নাগাদ আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। নয়া দিল্লির বিজ্ঞান ভবনের প্লেনারি হলে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হবে ভোটের নির্ঘণ্ট। জানা গিয়েছে, দিল্লির বিধানসভা নির্বাচন এক দফাতেই অনুষ্ঠিত হবে, যা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হতে পারে। নির্বাচনের ফলাফল ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হতে পারে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের তত্ত্বাবধানেই ভোট হতে পারে দিল্লিতে। আগামী ১৮ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করবেন রাজীব কুমার।
সূত্রের খবর, তাঁর অবসর গ্রহণের আগেই দিল্লিতে বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। দিল্লির পরে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে বিহারে। সেক্ষেত্রে রাজীব কুমারের পর যিনি মুখ্য নির্বাচন কমিশনার হয়ে আসবেন বিহার ভোটের আগে তিনি যথেষ্ট সময় পাবেন প্রস্তুতির জন্য। প্রসঙ্গত, ইতিমধ্যেই ভোটের আগে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে নিউ দিল্লি কেন্দ্রে লড়বেন বিজেপির প্রাক্তন সাংসদ পরভেশ সাহিব সিং বর্মা।
ক্ষমতাসীন আম আদমি পার্টি ইতিমধ্যেই সব কেন্দ্রের প্রার্থীদের তালিকা ঘোষণা দিল্লির প্রাক্তন পরিবহন মন্ত্রী কৈলাশ গেহলট আপ ছেড়ে কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি এবার টিকিটও পেয়েছেন বিজওয়াসন কেন্দ্র থেকে। কালকাজি কেন্দ্রে মুখ্যমন্ত্রী অতিশির বিরুদ্ধে লড়বেন বিজেপির রমেশ বিদুরি। যিনি দক্ষিণ দিল্লির বিজেপি সাংসদ ছিলেন ২০২৪ পর্যন্ত। ২০২৪ লোকসভা ভোটে বিদুরিকে টিকিট দেয়নি বিজেপি। তবে বিধানসভায় টিকিট পেলেন তিনি। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা। আর পূর্ব দিল্লির গান্ধীনগর আসন থেকে বিজেপির হয়ে লড়বেন অরবিন্দর সিং লাভলি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?