সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ছিলেন মেয়ে, হঠাৎ করে হয়ে গেলেন ছেলে! আজব ঘটনা শহরে

দেবস্মিতা | ০৬ জানুয়ারী ২০২৫ ০৪ : ৫৫Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: পৃথিবীতে কতই না অদ্ভুত ঘটনা ঘটে। এবার পাওয়া গেল একই মহিলার শরীরে দু'রকমের প্রজনন ক্ষমতা। খবরটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি দক্ষিণ পশ্চিম চিনের।

 

 

সরকারি হিসেবে তাঁর লিঙ্গ হিসেবে মহিলা বলে উল্লেখ করা রয়েছে। ওই মহিলা বড় হয়েছেন বিশান কাউন্টির একটি গ্রামে। ছোট থেকেই মহিলা ছিলেন একটু ভিন্ন ধরনের। বর্তমানে ওই মহিলার বয়স প্রায় ৫৯ বছর। 

 

 

সে দেশের সংবাদপত্র সাউথ চায়না মর্নিং পোস্ট অনুসারে, ওই মহিলা দুটি বিয়ে করেছেন। এই থেকে তাঁদের দুটি পুত্র সন্তান রয়েছে। ছোট থেকে মহিলাটি একটু অন্য ধরনের জীবনধারণে বড় হয়েছেন। মহিলাটি সাধারণত ছোট চুল পছন্দ করতেন এবং ছেলেদের পোশাক পড়তেন। তাঁর এই ধরনের আচার আচরণ তাঁকে অন্যদের থেকে আলাদা করে রেখেছিল। এই কারণেই তাঁকে পরিচিতরা ছেলে ভেবে ভুল করতেন।  

 

 

 ১৮ বছর বয়সে প্রথম তাঁর জীবন নাটকীয় মোড় নেয় যখন তিনি ট্যাং নামের একজনকে বিয়ে করেন এবং এক বছরের মধ্যে তাদের একটি পুত্র সন্তানও হয়। এরপরই ঘটে অদ্ভুত ঘটনা। তাঁর শরীরে পরিবর্তন দেখা দিতে শুরু করে। প্রথমেই এন্ড্রোজেনিক হরমোন আকস্মিকভাবে বেড়ে যায়। এর ফলে দাড়ি বৃদ্ধি পায়, স্তন ছোট হয়ে যায় এবং পুরুষ প্রজনন অঙ্গ তৈরি হতে শুরু করে। এই পরিবর্তন আসার পর ওই মহিলার স্বামী এতে অবাক হন এবং শেষপর্যন্ত তালাক দিয়ে দেন। 

 

 

তাঁর বিবাহবিচ্ছেদের পরে, তিনি ছেলেকে তাঁর বাবার কাছে রেখে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি তাঁর শহর ছেড়ে অন্য শহরে চলে যান। সেখানে একটি জুতার কারখানায় কাজ পান। পাশাপাশি পুরুষ হিসাবে বসবাস শুরু করেন।

 

 

এই সময়েই তাঁর সঙ্গে একজন মহিলা সহকর্মীর দেখা হয়েছিল, তাঁর প্রতি তীব্র অনুভূতিও তৈরি হয়েছিল। কিন্তু তাঁদের মধ্যে কোনও শারীরিক সম্পর্ক গড়ে ওঠেনি। কিন্তু চীনে সমকামী বিবাহ স্বীকৃত নয়। ফলে আইনত তাঁরা দম্পতি পরিচয় নিতে পারেননি। 

 

 

তিনি তখন সাহায্যের জন্য প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাদের মধ্যে একটি চুক্তি হয়। ওই মহিলার আগের পক্ষের স্বামীর সঙ্গে কথা বলেন। আনুষ্ঠানিকভাবে বিয়ে করার কথা বলেন। তাঁর স্বামী সেই প্রস্তাবে সম্মত হন। 

 

 

 ওই মহিলার সন্তানেরা কেউ তাঁকে মা বলে ডাকেন, কেউ আবার ডাক দেন বাবা। ২০০৫ সালে এই গল্পটি প্রথম সামনে আসে। এর ফলে বিষয়টি নিয়ে আগ্রহ জন্মায়। কিছু চিকিৎসক তাঁকে বিনামূল্যে তাঁর শরীরের পরীক্ষা-নিরীক্ষা করারও প্রস্তাব দেন। কিন্তু তিনি তাতে রাজি হননি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া