শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ছেলেকে প্রেমের সম্পর্ক ভাঙতে বাধ্য করেছিলেন, মাস চারেক পর ছেলের প্রেমিকার সঙ্গে যা করলেন বাবা, জানলে চমকে যাবেন

RD | ০৬ জানুয়ারী ২০২৫ ০৩ : ০৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ১.৪১ কোটি টাকা ঘুষ নেওয়া এবং ৩,৮৮৭ কোটি টাকার অবৈধ লোন দেওয়ার অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল ব্যাঙ্ক অব চায়নার প্রাক্তন চেয়ারম্যান লিউ লিয়াংহেকে। আপাতত তাঁর মৃত্যুদণ্ড দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবনের একটি চাঞ্চল্যকর ঘটনা ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে লিউকে। 

চিনা সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে লিয়াংহে চতুর্থবারের মতো বিয়ে করেছিলেন। এই বিয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে এক অবিশ্বাস্য ঘটনা। জানা গিয়েছে, লিয়াংহের পুত্র এক তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন। দীর্ঘদিন ধরেই ওই তরুণীর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। কিন্তু সেই তরুণীকে যখন তিনি তাঁর বাবার সঙ্গে পরিচয় করান তখন লিয়াংহে নিজেই তাঁর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। 

ওই তরুণীকে বিয়ে করার জন্য লিয়াংহে তাঁর ছেলেকে এই সম্পর্ক থেকে সরে আসতে বাধ্য করেন। ছেলেকে তিনি বলেন ওই তরুণী দরিদ্র পরিবার থেকে এসে কেবল অর্থের জন্য সম্পর্ক তৈরি করেছে। ছেলের অনিচ্ছা সত্ত্বেও লিয়াংহে তাঁর ছেলের সঙ্গে তাঁর বন্ধুর কন্যার বিয়ে দেন। এরপর লিয়াংহে নিজের ক্ষমতা ব্যবহার করে ছেলের প্রাক্তন প্রেমিকাকে খুঁজে বের করে বিলাসবহুল উপহার পাঠাতে শুরু করেন। কিছুদিনের মধ্যেই তরুণী লিয়াংহের প্রস্তাব গ্রহণ করেন এবং তাঁদের বিয়ে হয় ছয় মাসের মধ্যেই। 

তবে বিষয়টি জানার পর লিয়াংহের ছেলে যার প্রাক্তন প্রেমিকা এখন তাঁর সৎমা, মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও লিয়াংহের বিয়ে বেশিদিন টেকেনি। দুর্নীতির অভিযোগে তিনি ধরা পড়েন এবং ২০২৩ সালের নভেম্বর মাসে তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। গোটা ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা দেশ জুড়েই। তবে বর্তমানে লিয়াংহের মৃত্যুদণ্ড দুই বছরের জন্য স্থগিত রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া