সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৬ জানুয়ারী ২০২৫ ২৩ : ০৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: যুগ্মভাবে সংস্থা শুরু করেছিলেন। তিলে তিলে গড়ে তুলেছিলেন তা। আবার সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে সেই সংস্থা বিক্রি করে দিয়েছেন ৯৭৫মিলিয়ন মার্কিন ডলারে। যার ভারতীয় মূল্য কোটি কোটি টাকা। কিন্তু এবার এই বিপুল অনেক টাকা নিয়ে কী করবেন তিনি বাকি জীবনে। চিন্তায় পড়েছেন ভারতীয় বংশোদ্ভূত যুবক।
বিনয় হীরামাথ। লুম-এর যুগ্ম প্রতিষ্ঠাতা। তাঁর কেরিয়ারের গ্রাফ দেখলেই বোঝা যাবে, একজন ফসল স্টার্টআপ প্রতিষ্ঠাতা হিসেবে তিনি শুধু সফলই নন, সফলতার উদাহরণ। সবকিছু ঠিক চলছিল। তার মাঝেই ২০২৩ সালে সিদ্ধান্ত নেন, সংস্থা বিক্রি করে দেওয়ার। দেনও তাই। হাতে আসে কোটি কোটি টাকা। তারপরেই পড়েছেন চিন্তায়।
‘আমি ধনী, কিন্তু জানি না জীবনে কী করব আমি’ এই শীর্ষক তিনি একটি ব্লগ লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। এই জীবনে তিনি বুঝে গিয়েছেন, আর টাকা রোজগারের জন্য কখনও কাজ করবেন না। কিন্তু কী করবেন এরপর? তা ভেবেই বেজায় চিন্তায় তিনি। লিখেছেন, সংস্থা বিক্রি করার পর এখন অনেক টাকা তাঁর হাতে। কিন্তু এই বিশাল পরিমাণ টাকা নিয়ে এবার তিনি জীবনে বাকি দিনগুলি কী করবেন, ভেবে পাচ্ছেন না কিছুতেই।
ওই ব্লগে যুবক তাঁর প্রাক্তন প্রেমিকার কাছে ক্ষমাও চেয়েছেন। লিখেছেন, তাঁর কারণেই দীর্ঘ সময়ের সঙ্গী, প্রেমিকার সঙ্গে সম্পর্ক টেকেনি। ব্লগে প্রাক্তন প্রেমিকার উদ্দেশে লিখেছেন, ‘যদি আমার প্রাক্তন এই ব্লগ পড়ছে, সবকিছুর জন্য আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। তুমি যা চেয়েছিলে, আমি তাই হতে পারিনি। আমি দুঃখিত।‘ এই সময়ে তাঁর কাছে আবার চাকরির সুযোগ এসেছে। তিনি তাও গ্রহণ করতে পারেননি মন থেকে। তিনি পরবর্তীতে রোবোটিক্স সংস্থা তৈরি করে চেয়েছিলেন। বেশকিছু বিনিয়োগকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু সেসব বৈঠকও খুব একটা ফলপ্রসূ হয়নি। মাঝে কিছুদিন ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামীর হয়ে কাজও করেছেন। সেই সময়ের চমৎকার অভিজ্ঞতার কথাও লিখেছেন ব্লগে।
বিপুল উদ্দমে হিমালয়ে গিয়েছিলেন। কোনওপ্রকার পূর্ব অভিজ্ঞতা না থাকায় অসুস্থ হয়ে পড়েন। ফিরেন যান। ৩৩ বছরের যুবক এখন মন দিয়ে পদার্থবিদ্যা শিখছেন। পরিকল্পনা করছেন অন্য এক সংস্থা প্রতিষ্ঠা করার। তাঁর এই পোস্টের পর, লুম আবার গুগল-এ ব্যাপক হারে ‘সার্চ’ হয়েছে সাম্প্রতিক সময়ে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?