মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৬ জানুয়ারী ২০২৫ ২৩ : ০৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: সরগরম দিল্লির নির্বাচনী প্রচার। চড়ছে বিতর্কে পারদও। রবিবারই মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়ে বিজেপি প্রার্থী রমেশ বিধুরি দাবি করেছিলেন, নিজের বাবা বদলে ফেলেছেন অতিশী। মারলেনা থেকে সিং হয়েছেন তিনি। সোমবার এই ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী অতিশী। পাল্টা জবাব দিতে গিয়ে কোনও মতে চোখের জল নিয়ন্ত্রণ করতে দেখা যায় তাঁকে।
অতিশীর জবাব-
এ দিন মুখ্যমন্ত্রী বলেছেন, "আমার বাবা সারা জীবন একজন শিক্ষক ছিলেন...তিনি করুক সহায়তা ছাড়া হাঁটতে পারেন না। নির্বাচনের জন্য, কেউ এত নীচে নেমে গিয়েছেন... তিনি একজন বৃদ্ধকে কটূক্তি করছেন। এই দেশের রাজনীতি এত নীচে নেমে যেতে পারে... আমি বিশ্বাস করতে পারছি না। আমার বৃদ্ধ বাবাকে কটূক্তি করে তিনি (রমেশ বিধুরি) ভোট চাইছেন।"
দিল্লির কালকাজি আসনে এবার অতিশীর বিরুদ্ধে লড়ছেন বিজেপি প্রার্থী রমেশ বিধুরী।
কী বলেছিলেন বিধুরী?
রবিবার দিল্লির রোহিণীতে এক নির্বাচনী সভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী অতিশীকে নিশানা করে কালকাজির বিজেপি প্রার্তী বলেন, "কেজরিওয়াল নিজের সন্তানদের শপথ নিয়ে বলেছিলেন তিনি কংগ্রেসের সঙ্গে জোট করবেন না। এদিকে মারলেনা তো নিজের বাবা বদলে ফেলেছেন। আগে উনি মারলেনা ছিলেন, এখন উনি সিং হয়েছেন। এটাই এদের চরিত্র।" এখানেই থামেননি বিধুরি। তার আরও দাবি, "এই মারলেনার বাবা ও মা সংসদ হামলায় মূল অপরাধী আফজল গুরুকে ক্ষমা করার দাবি জানিয়ে আদালতে মামলা দায়ের করেছিলেন।"
এ প্রসঙ্গে আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেন, "বিজেপি নেতারা নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করেছে।ওরা অতীশির বিরুদ্ধে নোংরা ভাষা ব্যবহার করছেন। একজন মহিলা মুখ্যমন্ত্রীর অপমান দিল্লির মানুষ সহ্য করবে না। দিল্লির সমস্ত মহিলারা এর প্রতিশোধ নেবেন।"
আপ মুখপাত্র প্রিয়াঙ্কা কক্করের প্রশ্ন, "যদি তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রীর জন্য অবমাননাকর ভাষা ব্যবহার করতে পারেন, তাহলে ভাবুন, ভুলবশত রমেশ বিধুরী বিধায়ক হয়ে গেলে একজন সাধারণ মহিলার সঙ্গে কেমন আচরণ করবেন?"
প্রিয়াঙ্কাকে বিধুরীর নিশানা-
এর আগে ওয়ানড়ের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছিল বিজেপি প্রার্থী রমেশ বিধুরীকে। প্রচারে বেরিয়ে তিনি বলেছিলেন, বিধানসভা নির্বাচনে জিতলে প্রিয়াঙ্কার গালের মতো চকচকে রাস্তা বানিয়ে দেবেন। সেই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিধুরিকে 'নারীবিদ্বেষী' বলে আক্রমণ শানায় কংগ্রেস-আপ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?