শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৭ ডিসেম্বর ২০২৩ ১৭ : ০৫Rajat Bose
এই মুহূর্তে ভারত বিশ্বের দ্রুততম এবং অন্যতম প্রধান অর্থনীতির দাবিদার নিঃসন্দেহে। এই মহাদেশের অর্থনীতি বৃদ্ধির হার, অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের থেকে অনেকটাই ভাল জায়গায়। কারণ, শেষ ত্রৈমাসিকে চীনের অর্থনৈতিক বৃদ্ধির হার মাত্র ৪.৯০ শতাংশ।
বিশ্লেষণে দেখা যাচ্ছে, চমকপ্রদ জিভিএ বৃদ্ধি (গ্রস ভ্যালু অ্যাডেড গ্রোথ) ঘটেছে দেশের উৎপাদন শিল্পে। এই ক্ষেত্রে দ্বিতীয় ত্রৈমাসিকে গড় বৃদ্ধি ১৩.৯০ শতাংশ, যা গত বছর এই মেয়াদে ছিল মাত্র ৩.৮০ শতাংশ। অর্থাৎ, উন্নতি বেশ চোখে পড়ার মতো। দ্বিতীয় ত্রৈমাসিকে মাইনিং–এর জিভিএ বেড়েছে প্রায় ১০ শতাংশ। বিদ্যুৎ, জল, গ্যাস ইত্যাদি ক্ষেত্রে জিভিএ বেড়েছে প্রায় ১০ শতাংশের মতো, যা গত বছর এই মেয়াদে ছিল মাত্র ৬.২০ শতাংশ।
অপরদিকে রিয়েল এস্টেট, প্রফেশনাল সেবা বা ফিনান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে জিভিএ বৃদ্ধির হার ৬ শতাংশে এসে থমকে গেছে, যা গত বছর একই মেয়াদে প্রায় ৭.১০ শতাংশ ছিল। অর্থাৎ বৃদ্ধির হার কিছুটা হলেও কমেছে এই ক্ষেত্রে। কিন্তু মাথাব্যথার কারণ হতে চলেছে কৃষিক্ষেত্র। ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিসের তথ্য অনুযায়ী কৃষিক্ষেত্রে জিভিএ বৃদ্ধি এই ত্রৈমাসিকে হয়েছে মাত্র ১.২০ শতাংশ, যা গত বছর এই মেয়াদে ছিল ২.৫০ শতাংশ। অর্থাৎ, কৃষির ভবিষ্যৎ সম্ভাবনাকে প্রশ্নের মুখে ফেলছে।
দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বা জিডিপি বৃদ্ধির হার নিয়ে সরকারের তরফ থেকে নানা ঘোষণা করা হলেও প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে কৃষিক্ষেত্র নিয়ে। দেশের এখনও ৬৫ শতাংশের বেশি মানুষ বাস করেন গ্রামাঞ্চলেই, আর তাঁদের অর্থনৈতিক উন্নতি পুরোমাত্রায় নির্ভর করছে কৃষিক্ষেত্রে দেশের প্রগতির ওপর। গ্রামাঞ্চলে ভোগ্যপণ্যের চাহিদা ক্রমান্বয়ে কমতে থাকলে দেশের সার্বিক উন্নয়ন ব্যাহত হবে সর্বতোভাবেই। কারণ, ইতিমধ্যেই আবহাওয়া পরিবর্তনের প্রভাব ভারতীয় অর্থনীতিতে বেশ ভাল রকমের আঘাত আনতে শুরু করেছে যা পরোক্ষভাবে বেকারত্বও বাড়িয়ে দিচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রামাঞ্চলে বেকারত্ব উদ্বেগজনক হারে বাড়ছে। অনেকের মতে, শুধুমাত্র অঙ্কের হিসেবে এই জিডিপির বৃদ্ধি না–দেখে সমস্ত বিষয়ে খুঁটিনাটি বিশ্লেষণের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে এখন। যেমন– উৎপাদনের ক্ষেত্রে, বিশেষত স্টিল ও সিমেন্টে, বৃদ্ধির হার সহজভাবে বুঝিয়ে দিচ্ছে দেশে পরিকাঠামোগত উন্নয়নের জোয়ার এসেছে ঠিকই, কিন্তু একইভাবে গ্রামাঞ্চলে ভোগ্যপণ্যের চাহিদা দিন দিন কমে আসছে যা গ্রামীন অর্থনীতিকেও টেনে নামাচ্ছে। তাই সঠিক পরিকল্পনার মাধ্যমে পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে যেমন উৎপাদন ও পরিষেবা শিল্পে অগ্রগতির একান্ত প্রয়োজনীয়তা আছে, ঠিক তেমনভাবেই কৃষিক্ষেত্রের বিকাশ না ঘটলে ভারতের মতো দেশের সার্বিক উন্নয়ন অভিযান কিন্তু কোনওভাবেই কার্যকর হবে না। বিশেষজ্ঞরা মনে করছেন, শুধুমাত্র অঙ্কের হিসেবে না গিয়ে দেখা প্রয়োজন সঠিকভাবে কোথায় কোথায় উন্নয়ন প্রয়োজন ও তার জন্য সঠিক সরকারি পরিকল্পনায় জোর দিতে হবে। আবার অনেকের মতে, চীনের অর্থনৈতিক বৃদ্ধির হার এই মুহূর্তে আমাদের থেকে অনেকটাই কম ঠিকই, তবে মনে রাখা প্রয়োজন যে চীনের অর্থনীতির আয়তন কিন্তু আমাদের অর্থনীতির থেকে বেশ কয়েকগুণ বড়।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?